চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচিং আর গাইড বইয়ে ক্ষয়ে যাওয়া প্রজন্ম

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:11 অপরাহ্ন 16, মে 2017
in সম্পাদকীয়
A A

চ্যানেল আই আয়োজিত শিক্ষা নিয়ে প্রাক বাজেট আলোচনায় কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা তাদের দেয়া মতামতে বলছেন, কোচিং ও গাইড বই বন্ধ করে শ্রেণি শিক্ষা জোরদার না করলে দেশে মানসম্মত শিক্ষা সম্ভব নয়। এছাড়া পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রশিক্ষণ ও আইসিটি শিক্ষায় টেকসই বিনিয়োগের কথাও বলেছেন তারা। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২০১৭–১৮ অর্থবছরের শিক্ষা বাজেট আলোচনায় তৃণমূলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের এসব বক্তব্যের সঙ্গে আমরা ঐকমত্য পোষণ করছি। আলোচনায় অংশ নেয়া ৯৯ শতাংশ শিক্ষার্থী বলছে, তারা স্কুলের বাইরে কোচিং করে, আর পাঠ্যবইয়ের বাইরেও তাদেরকে একাধিক গাইড বই পড়তে হয়। আমরা মনে করি, শুধু রাজবাড়ী নয়, বরং সারাদেশের চিত্র একই ধরনের। সারাদেশে্ই চলছে কোচিং ব্যবসা। শিক্ষার্থীদের নম্বর কমিয়ে দিয়ে কোচিংয়ে যেতে বাধ্য করার অভিযোগও রয়েছে। শিক্ষা বাজেট আলোচনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া জানিয়েছেন, শিক্ষায় বাজেট বরাদ্দ আগের চেয়ে বাড়ছে। কিন্তু আমরা মনে করি, শুধু বাজেট বাড়ালেই হবে না, বরং এই বাজেটের যথাযথ ব্যবহার এবং কঠোর মনিটরিংয়ের মাধ্যমে স্কুলে শেখানোর বদলে শিক্ষকদের কোচিংপ্রীতি এবং গাইড নির্ভরতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। অবশ্য শিক্ষকদের অভিযোগ, পাঠ্য বইয়ে সব ধরনের উত্তর না থাকায় নোট বইয়ের সাহায্য নিতে বাধ্য হচ্ছেন তারা। পাঠ্যবইগুলোকে শিক্ষার্থীদের কাছে আরো সহজ ও বোধগম্য করাসহ শিক্ষকদের আরও প্রশিক্ষণের পাশাপাশি নোট প্রকাশনীগুলোকেও নিরুৎসাহিত করতে হবে। কিন্তু দু:খের বিষয় হলো- নোটবই ও গাইড বিক্রি বন্ধ এবং শিক্ষকদের কোচিংপ্রীতি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ লক্ষ্য করা যায় না। আর প্রশ্নপত্র ফাঁসের মতো গোঁদের ওপর বিষফোঁড়া তো রয়েছেই। তাই ভবিষ্যতের প্রকৃত দক্ষ ও মানবিক প্রজন্ম তৈরির লক্ষ্যে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে উপরোক্ত বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইলো।

Tags: সম্পাদকীয়
Previous Post

ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪১তম দিবস উদযাপন

Next Post

বিদেশীদের নিরাপত্তা আরো বাড়াতে হবে: ডেনমার্কের রাষ্ট্রদূত

Next Post

বিদেশীদের নিরাপত্তা আরো বাড়াতে হবে: ডেনমার্কের রাষ্ট্রদূত

নাটোরে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT