চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারিনকে দেখে অনুপ্রাণিত ‘ব্যাটসম্যান’ তাইজুল

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:19 অপরাহ্ন 16, মে 2017
in স্পোর্টস
A A
মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নামার আগে মোহামেডান স্পিনার তাইজুল ইসলাম। ছবি: সাজ্জাদ খান

মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নামার আগে মোহামেডান স্পিনার তাইজুল ইসলাম। ছবি: সাজ্জাদ খান

কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিনকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন তাইজুল ইসলাম। এই টাইগার স্পিনারও সম্প্রতি ব্যাটসম্যান হিসেবে আবির্ভুত হয়ে আলোচনায় এসেছেন। তাইজুল লিগের সবশেষ রাউন্ডে পারটেক্সের সঙ্গে বল হাতে দুই উইকেট নেয়ার পর ৫১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাতেই নিশ্চিত হারের সামনে থেকে ফিরে ম্যাচ জেতে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।

এমন ব্যাটিংয়ের রহস্য জানাতে গিয়ে তাইজুল দিলেন বিস্ময়কর তথ্য। স্পিনার হিসেবে পাদপ্রদীপের আলোয় এলেও তাইজুলের বয়সভিত্তিক ক্রিকেট শুরু নাকি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে।

‘অনূর্ধ্ব-১৫ দলে ওপেনিং ব্যাটসম্যান ছিলাম। অনূর্ধ্ব-১৮ এর বিভাগীয় পর্যায়ের খেলায় অনেক উইকেট পাই। অনূর্ধ্ব-১৯ এ চলে আসি বোলার হিসেবে। মনে হল ব্যাটিং-বোলিং দুইটা দিক সামলানো কঠিন হয়ে যাবে। তাই তখন থেকে বোলিংয়ে বেশি মনোযোগ দিতে শুরু করি।’

ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাওয়ায় অলরাউন্ডার হওয়ার চেষ্টা করবেন বলে জানালেন তিনি, ‘বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ভাল হলে সব ফরম্যাটে খেলা সহজ হয়। চেষ্টা করব তিন সাইডেই ভাল করে ওয়ানডে টিমে ঢোকার। মোহামেডান কোচ আমাকে নেটে ব্যাটিং করার সুযোগ দেন। আমি আসলে সলিড ব্যাটসম্যান নই। ওপেনিং করতাম সেই ১০ বছর আগের কথা।’

এবারের আইপিএলে বোলার থেকে হঠাৎ ওপেনিং ব্যাটসম্যান বনে গেছেন কলকাতার হয়ে খেলা ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। তাইজুল বললেন তাকে দেখে তিনিও অনুপ্রাণিত হচ্ছেন।

‘এই মুহূর্তে যদি বলা হয় আমার কাছে মনে হয় না আমি পারব। কিন্তু আজ থেকে ৬-৭ মাস বা একবছর পর যদি হয় আমি পারব, সে আত্মবিশ্বাস আমার আছে। নারিনের ব্যাটিং অবশ্যই অনুপ্রাণিত করে। তাকে সুযোগ দেয়া হয়েছে, সে সাকসেসও হয়েছে।’

ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তা-ভাবনা মাথায় থাকলেও তাইজুলের আসল চিন্তা বোলিং নিয়েই। ২৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার মনে করেন ক্রিকেটার হিসেবে পরিণত হতে বয়সের প্রভাব থাকে, ‘আমার যখন ২৮-৩০ বছর বয়স হবে তখন আমার বোলিং আরও ভাল হবে। যখন নাইনটিনে খেলেছি ‘এ’ দলে খেলেছি ওই সময় আর এখনকার সময়ের মেধায় অনেক পার্থক্য। সময় গেলে হয়তো আরও পরিণত হব।’

‘তখন বুঝতে পারবো ব্যাটসম্যান কী করতে চাইছে। টানা এক জায়গায় বোলিং করার দক্ষতা তৈরি হবে। এখন যে ঘাটতি আছে সেটি পুষিয়ে নিতে আরও সময় লাগবে। যখন নিজেকে ওই পর্যায়ে নিতে পারবো তখন আর চিন্তা করতে হবে না। বাংলাদেশকে সব ফরম্যাটেই একটানা দশ বছর সার্ভিস দিতে পারবো,’ তাইজুল যেন বলতে চাইলেন তার চোখ অনেক দূরে।

Tags: তাইজুল ইসলাম
Previous Post

বনানীতে ছাত্রী ধর্ষণ: শাফাতের ড্রাইভার ও দেহরক্ষী রিমান্ডে

Next Post

সিরিয়া ও ইরাকে যুদ্ধ করা কাউকে ঢুকতে দেবে না বাংলাদেশ

Next Post
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত আনা

সিরিয়া ও ইরাকে যুদ্ধ করা কাউকে ঢুকতে দেবে না বাংলাদেশ

দেশে আর কোন একদলীয় নির্বাচন করতে দেয়া হবে না: মওদুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT