চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন জুয়েলার্সে অভিযানের প্রতিবাদ বাজুসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 15, মে 2017
in অর্থনীতি
A A

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ‘অবৈধ সম্পদ’ খুঁজতে তাদের প্রতিষ্ঠানের পাঁচটি বিক্রয়কেন্দ্রে গতকাল অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

অভিযানের বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে সোমবার এক জরুরী বৈঠক ডেকেছে। ওই বৈঠক অভিযানের প্রতিবাদ জানানো হয়।

সোমবার সংগঠনের সভাপতি গঙ্গা চরন মালাকার ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ খবর জানানো হয়।

বাজুস বলেছে, কোনো নোটিস ছাড়াই আপন জুয়েলার্সের ৫টি শো-রুম শুল্ক গোয়েন্দা কর্তৃক বন্ধ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সভা ডাকা হয়। সভায় আপন জুয়েলার্সের শোরুম বন্ধের তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপন জুয়েলার্সের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার পরিবারের ভরণ পোষণ জড়িত। শোরুম বন্ধ করায় তারা সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ পরিবারের সাথে জড়িত ৫ হাজার মানুষের দায়ভার কে নেবে? আপন জুয়েলার্স সরকারের সকল নিয়ম কানুন মেনে বৈধভাবে ব্যবসা করে আসছে। কিন্তু হঠাৎ তাদের শো-রুম বন্ধ করে দেয়া কতটা যৌক্তিক বলে প্রশ্ন তোলেন স্বর্ণ ব্যবসায়ীরা।

এতে আরো উল্লেখ করা হয়, একটি স্বর্ণের দোকানে যে পরিমাণ স্বর্ণ মজুদ থাকে তার একটি অংশ ক্রেতাদের, যা নতুন স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে অগ্রিম হিসেবে গচ্ছিত থাকে।

আপন জুয়েলার্সের সাথে জড়িত নির্দোষ কর্মকর্তা-কর্মচারি, স্বর্ণ শিল্পী ও ক্রেতাদের কথা বিবেচনায় শো-রুমগুলো দ্রুত খুলে দেয়া ও এ ধরণের হয়রানিমূলক অভিযান বন্ধের জোর দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আপন জুয়েলার্সের মালিক ও তার ছেলের ডানি মার্নির খোঁজে রোববার আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ার শোরুমে অভিযান চালিয়ে ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম ডায়মন্ড জব্দ করে শুল্ক গোয়েন্দা।

এরপর আজ বিকেল তিনটার সময় গুলশান ২ নম্বরের সুবাস্তু ইমাম টাওয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের শাখায় অভিযান চালিয়ে শোরুমটি সিলগালা করে দেওয়া হয়।

Tags: আপন জুয়েলার্সধর্ষণবাজুসরেইনট্রিস্বর্ণ
Previous Post

অনিশ্চয়তার মুখে ঢাকা-সিলেট চার লেন প্রকল্প

Next Post

হবিগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Next Post

হবিগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বনানী ধর্ষণের ঘটনায় সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষী গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT