চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াসির আলোতে ইতিহাসের পথে ছুটছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 14, মে 2017
in স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ডমিনিকা টেস্টের প্রথম তিন দিনে উইকেট পড়ে যেখানে মাত্র ১৫টি। সেখানে চতুর্থ দিনেই সাজঘরে ফেরেন ১৪ জন ব্যাটসম্যান। তবে এই উইকেট ঝড়ের ঘূর্ণিপাকের মধ্যেও আলো ছড়িয়েছেন ‘ব্যাটসম্যান’ ইয়াসির শাহ। তাকে সঙ্গ দিয়েছেন আরেক ‘ব্যাটসম্যান’ মোহাম্মদ আমির। ইয়াসির আলোতেই এখন ইতিহাসের পথে ছুটছে পাকিস্তান।

টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট করে দিয়েছেন ২৭ বছর বয়সী পাকিস্তানি পেসার আব্বাস। আর তাতেই পাকিস্তান পেয়েছে ১২৯ রানের লিড। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৩৭৬ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্রিজে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটসম্যানরা। ৯০ রানে ৭ উইকেট হারিয়ে দলের যখন বাজে অবস্থা তখন ৬১ রানের জুটি গড়ে উদ্ধার করেন ইয়াসির-আমির। ২৭ রান করে আমির ফিরলেও ৩৮ রানে অপরাজিত থাকেন ইয়াসির।

৮ উইকেটে ১৭৪ রানে পাকিস্তান ইনিংস ঘোষণা করলে ক্যারিবীয়দের সামনে টার্গেট দাঁড়ায় ৩০৩ রানের।

দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে চতুর্থ দিনের শেষভাগে পাকিস্তানকে ‘ঐতিহাসিক’ পঞ্চম দিনের আভাস দিয়েছেন ইয়াসির। কাইরন পাওয়েলকে শান মাসুদের অসাধারণ এক ক্যাচে আউট করেছেন তিনিই।

এখন সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজকে গড়তে হবে ইতিহাস। ২০১২ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে এই মাঠে চতুর্থ ইনিংসে ২৯৪ রান করেছিল উইন্ডিজ, সর্বোচ্চ সেটাই। সেই ম্যাচও অবশ্য ৭৫ রানে হারতে হয়েছিল তাদের।

মিসবাহ–ইউনিস অধ্যায়ের সমাপ্তি

মাঠে নামার পর এগিয়ে এসে তার সঙ্গে হাত মিলিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আউট হয়ে ফেরার সময় প্রথমে এসে জড়িয়ে ধরলেন সতীর্থ ইউনিস খান। পরে পাকিস্তান দলের বাকি সতীর্থরা নেমে এসে দিলেন গার্ড অব অনার। কিন্তু আসা ও যাওয়ার মাঝে মিসবাহ-উল-হক মাঠে থাকলেন মাত্র ১৪ বল, করলেন মাত্র ২ রান!

দেবেন্দ্র বিশুর বলে উইকেটের পেছনে শেন ডরউইচকে ক্যাচ দিয়ে মিসবাহ ফেরার একটু পর ইউনিস নিজেও ফিরলেন সেই বিশুর শিকার হয়ে। তার ক্যাচটা নিলেন কাইরন পাওয়েল। ইউনিসের নামের পাশে তখন ৩৫ রান। আরও একবার সতীর্থরা নামলেন গার্ড অব অনার দিতে। এভাবেই শেষ হয়ে গেল পাকিস্তান ক্রিকেটে মিসবাহ-ইউনিস অধ্যায়। ডমিনিকা টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টানলেন দুজন।

এই সমাপ্তির মাঝেই একটা নতুন অধ্যায় শুরুর সম্ভাবনা আছে আবার। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতার সুযোগ পাকিস্তানের সামনে। শেষদিনে পাকিস্তানের তাই প্রয়োজন ৯ উইকেট।

Previous Post

বিশ্ব মা দিবস আজ

Next Post

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট আসতেই নর্থের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Next Post

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট আসতেই নর্থের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বলিউডের স্টাইলিশ মায়েরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT