চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট আসতেই নর্থের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 14, মে 2017
in আন্তর্জাতিক
A A

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ক্ষমতা নেয়ার ক’দিনের মধ্যেই আবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। দেশটির উত্তর-পশ্চিম উপকূলীয় এলাকা কুসংয়ের কাছাকাছি এলাকা থেকে পরীক্ষাটি চালানো হয়েছে বলে জানিয়েছে সাউথ কোরিয়ার সেনাবাহিনী।

উৎক্ষেপণের পর প্রায় ৭শ’ কিলোমিটার পর্যন্ত উড়ে মিসাইলটি জাপান সাগরে গিয়ে পড়েছে বলে সাউথের সেনাবাহিনী নিশ্চিত করেছে। জাপানও বলছে, অন্তত ৩০ মিনিট উড়ে যাওয়ার পর সেটি জাপান সাগরে গিয়ে পড়ে।

নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে-ইনের ওপর হঠাৎ করেই অনেক বেশি চাপ পড়ে গেল। কেননা তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান বিষয়ই ছিল নর্থ কোরিয়ার সঙ্গে আরও ভালো যোগাযোগ, আরও ভালো সম্পর্ক স্থাপন।

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পিয়ংইয়াং চলতি বছরেই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সময়ে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করেছে; যদিও গত মাসে উৎক্ষেপণের পর দু’টি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে নর্থ কোরিয়ার। উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই মিসাইল দু’টোর রকেট বিস্ফোরিত হয়ে যায়।

সাউথ কোরিয়া এবং জাপান সর্বশেষ পরীক্ষাটির তীব্র সমালোচনা করেছে বলে স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানিয়েছে বিবিসি। মুন জে-ইন এ ঘটনায় জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি সভাও ডেকেছেন বলে জানা গেছে।

Tags: নর্থ কোরিয়াসাউথ কোরিয়া
Previous Post

ইয়াসির আলোতে ইতিহাসের পথে ছুটছে পাকিস্তান

Next Post

বলিউডের স্টাইলিশ মায়েরা

Next Post

বলিউডের স্টাইলিশ মায়েরা

বা থেকে চম্পা, আলী যাকের, সৈয়দ হাসান ইমাম ও শর্মিলী আহমেদ

তাদের মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT