চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালাস পেলেন বিনা বিচারে ১৭ বছর কারাগারে থাকা শিপন

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
12:52 অপরাহ্ন 11, মে 2017
in আদালত
A A

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের উদ্যোগে বিনা বিচারে প্রায় ১৭ বছর কারাগারে থাকা শিপন অবশেষে খালাস পেয়েছেন। ঢাকার পরিবেশ আপিল আদালতের বিশেষ দায়রা জজের রায়ে শিপনকে খালাস দেয়া হয়।

গত ৩ এপ্রিল বিচারিক আদালত এই রায় ঘোষণা করেন। সেই রায়ের কপি হাতে পেয়ে আজ বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি জানান সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড পক্ষের আইনজীবী কুমার দেবুল দে।

রাজধানীর সূত্রাপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে বিনা বিচারে প্রায় ১৭ বছর কারাভোগের পর গত ৮ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান সূত্রাপুরের বাসিন্দা শিপন। সেই সঙ্গে ২ মাসের মধ্যে তার মামলা বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে শিপনকে নিয়ে বেসরকারি একটি টিভি চ্যানেল প্রতিবেদন প্রকাশ করে। পরে সেই প্রতিবেদনটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এর পক্ষ থেকে হাইকোর্টের নজরে আনেন আইনজীবী কুমার দেবুল দে।

তখন হাইকোর্ট শিপনকে হাজির করতে বলেন এবং পরে জামিন আদেশ দেন।

১৯৯৪ সালে পুরান সূত্রাপুরের দুই মহল্লার মধ্যে মারামারিতে একজন নিহত হওয়ার ঘটনায় জাবেদ নামে একজন বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন, যাতে শিপনকে দুই নম্বর আসামি করা হয়েছে।

মামলার এফআইআরে তার বাবার নাম অজ্ঞাত থাকলেও ১৯৯৫ সালে আদালতে দেয়া অভিযোগপত্রে তার বাবা হিসেবে ৫৯, গোয়ালঘটা লেনের রফিকের নাম দেয়া হয়।

কিন্তু এরপর মামলার কার্যক্রম আর এগোয়নি। ২০০০ সালে গ্রেফতার হওয়ার পর থেকে কাশিমপুর কারাগার পার্ট-২-তে ছিলেন শিপন।

Tags: শিপনসুপ্রিম কোর্ট
Previous Post

‘আমাদের উচিত আপন জুয়েলার্সকে বয়কট করা’

Next Post

প্রেমিককে নিয়ে ইউরোপে আলিয়া

Next Post
সিদ্ধার্থ মালহোত্রা আর আলিয়া ভাট

প্রেমিককে নিয়ে ইউরোপে আলিয়া

নওয়াজের সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’ করা টুইট তুলে নিলো সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT