চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি রাজনৈতিক আইডিয়া চুরি করেছে: আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
7:56 অপরাহ্ন 10, মে 2017
in রাজনীতি
A A

রাজনৈতিক দেউলিয়াপনা থেকে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক আইডিয়া চুরি করেছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় লিখিত বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: খালেদা জিয়ার ভিশন ২০৩০ ফাঁকা প্রতিশ্রুতির ফাপাঁনো বেলুন, এই বেলুন অচিরেই চুপসে যাবে। জাতির সঙ্গে এটি তামাশা এবং প্রতারণা ছাড়া কিছুই নয়।

বিএনপি আওয়ামী লীগের আইডিয়া চুরি করেছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘পরের মেধাস্বত্ব চুরি করা একটি নৈতিক অপরাধ। এটা একধরনের পলিটিক্যাল ডিসঅনেস্টি। একটি রাজনৈতিক দল কতটুকু দেউলিয়া হলে অপর একটি দলের দেওয়া আইডিয়া চুরি করতে পারে। বিএনপি ইমিটেট করতে পারে। কিন্তু ইনোভেট পারে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া বরাবরের মতো এবারও যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ এড়িয়ে গেছেন। তিনি স্বাধীনতাবিরোধীদের পক্ষে আছেন এবং পক্ষেই থাকবেন। উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়েই তারা রাজনীতি করবে। তাদের ভিশন যুদ্ধাপরাধীদের রক্ষার ভিশন, সন্ত্রাসবাদ কায়েমের ভিশন, দেশ বিক্রির ভিশন।’

বিএনপি আবারও হওয়া ভবনের স্বপ্ন ভিশন ২০৩০ দিয়েছে দাবি করে তিনি বলন: বিএনপি আবারও স্বপ্ন দেখছে ক্ষমতায় গিয়ে হাওয়া ভবন তৈরী এবং এতিমের টাকা মেরে খাওয়ার। খালেদা জিয়ার কথায় এটা স্পষ্ট তার দলকে আবার ক্ষমতায় এনে দুর্নীতিবাজ পুত্র তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করা।

ক্ষমতায় এলে বিএনপি পুলিশের যে সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন, তারও সমালোচনা করেন ওবায়দুল কাদের।২০১৩-১৫ পর্যন্ত বিএনপির জ্বালাও পোড়াও এর কারণে ২৮ পুলিশ সদস্যের নিহত হওয়ার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

আওয়ামী লীগ গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছে বলে বিএনপি চেয়ারপার্সন যে অভিযোগ করেছেন তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: মেজর জিয়া গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছিলেন। বেগম খালেদা জিয়া আবারও ক্ষমতায় এসে গণতান্ত্রিক ব্যাবস্থা ভুলুন্ঠিত করার স্বপ্ন দেখছেন।

Tags: আওয়ামী লীগবিএনপিভিশন ২০৩০
Previous Post

বাংলাদেশের চারশ’র কাছাকাছি সংগ্রহ

Next Post

‘একটা হার সব ওলট-পালট করে দিয়েছে’

Next Post
কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক তুষার ইমরান

‘একটা হার সব ওলট-পালট করে দিয়েছে’

আলভেজ বিরহে পুড়ছে বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT