চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ক্রিকেটারদের জন্য আলাদা সরঞ্জাম?

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:19 অপরাহ্ন 09, মে 2017
in স্পোর্টস
A A

নারী ক্রিকেটারদের জন্য আলাদা বল এবং ভিন্ন ধরনের ক্রিকেট সরঞ্জাম তৈরি করা যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে দুবাইয়ে আইসিসি ওমেন্স ফোরামের কর্মশালায়। কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার  নাজমুল আবেদিন ফাহিম। দেশে ফিরে তিনি এসব কথা জানিয়েছেন।

‘মেয়েদের জন্য আলাদা নারী কোচের ব্যবস্থা করা, তাদের আলাদাভাবে কোচিংয়ে নিয়ে আসা। তাদের জন্য আলাদা সুযোগ সুবিধা তৈরি করতে হবে। তাদের বল কেমন হতে পারে, তাদের জন্য আলাদা ক্রিকেট সামগ্রী তৈরি করা যায় কী না, এসব ভেবে দেখা হচ্ছে।’ বলেন নাজমুল।

‘আইসিসি ওমেন্স ফোরামের কর্মশালার উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন নারী ক্রিকেট খেলুড়ে দেশের প্রতিনিধিদের নিয়ে সারা পৃথিবীর মহিলা ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা। যেখানে গুরুত্ব পায় বর্তমান নারী ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে কী কী পদক্ষেপ নেয়া দরকার।’ ‘বিভিন্ন ধরণের বিশেষজ্ঞরা ছিলেন যারা কৌশলগত বিষয়ে অভিজ্ঞ। আলোচনার মধ্যে বেরিয়ে এসেছে যে কেন নারী ক্রিকেট পিছিয়ে আছে। কোন কোন জায়গায় আমরা কাজ করতে পারি। যার ফলে আমাদের ক্রিকেট আরও এগিয়ে যেতে পারে।’

নাজমুল আবেদিন ফাহিম

নাজমুল আবেদিন মনে করেন নারী ক্রিকেট যে আলাদা একটি বিষয় এটা প্রতিষ্ঠিত করা সবার আগে জরুরি, ‘নারী ক্রিকেট একটি আলাদা বিষয়। সেটা সবার প্রথমে প্রতিষ্ঠিত করা জরুরি। আমরা সাধারণত ছেলেদের ক্রিকেট যে চোখে দেখি সেই চোখেই নারী ক্রিকেট দেখতে চেষ্টা করি। কিন্তু সেটা উচিত নয়।’

আইসিসি সভায় নারী ক্রিকেটারদের প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলানোর বিষয়টি গুরুত্ব পায়। অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয় বলে জানান নাজমুল আবেদিন, ‘সারা পৃথিবীতে কিভাবে সামগ্রিকভাবে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন থেকে শুরু করে নারী ক্রিকেটের অবকাঠামোগত সাপোর্ট দেয়ার পাশাপাশি নারী ক্রিকেটের ভিন্ন ফরম্যাটে হতে পারে। যেমন: ছেলেদের টেস্ট, ওয়ানডে ক্রিকেট আছে, ওমেন্স ক্রিকেটে কোন ফরম্যাটের হলে তারা এগিয়ে যেতে পারে। নারীদের জন্য টি-টুয়েন্টিই বেশি প্রযোজ্য। সেই বিষয়েও আলোচনা হয়েছে।’

নারী ক্রিকেট এগিয়ে নিতে আইসিসি ভাবছে নতুন করে। নারী বিশ্বকাপের প্রাইজমানি এক লাফে দশগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। ভারতে অনুষ্ঠিত ২০১৩ নারী ক্রিকেট বিশ্বকাপে প্রাইজমানি ছিল ২ লক্ষ ডলার। চার বছর পর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য মেয়েদের ২০১৭ বিশ্বকাপে প্রাইজমানি বেড়ে যাচ্ছে ১০ গুণ! নতুন প্রাইজমানির হিসাবটা ২০ লক্ষ ডলারে উন্নীত করার পাশাপাশি বিশ্বকাপের প্রতিটি বল সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়েছে আইসিসি।

Tags: নারী ক্রিকেট
Previous Post

রোনালদিনহোর পরিণতি হতে পারে নেইমারের

Next Post

অক্ষয়ের ছবির নাম শুনে হেসেই দিলেন মোদি

Next Post
অক্ষয় কুমার ও নরেন্দ্র মোদি

অক্ষয়ের ছবির নাম শুনে হেসেই দিলেন মোদি

ঢাকা সিটির দুই মেয়রই পেরেছেন, পারবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT