চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়েদ খান ও সাইমনের বিরুদ্ধে শাকিব খানের আইনি পদক্ষেপ

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
12:59 অপরাহ্ন 09, মে 2017
in বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য চিত্রনায়ক জায়েদ খান ও সায়মন সাদিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। গতকাল সোমবার তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সা​ধারণ ডায়েরি নম্বর ৩৬৫। যাদের বিরুদ্ধে শাকিব অভিযোগ করেছেন সেই তালিকায় চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিকের নাম রয়েছে। এছাড়া রয়েছে আরও কয়েকজনের নাম।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশীদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গতকাল সোমবার চিত্র নায়ক শাকিব খান একটি সাধারণ ডায়েরি করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে কাজও শুরু করেছি। যদি বিষয়টি সত্য হয়,তাহলে যথাযথ ব্যবস্থা নেব।’

লিখিত অভিযোগে শাকিব বলেন, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি পদে দায়িত্বরত আছি। ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬ মে দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে বিভিন্ন মারফত আমার কাছে খবর আসে যে নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। আপিল বিভাগের লোকজন শিল্পী সমিতির ভেতরে ভোট গণনা কেন্দ্রে অবস্থান করছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবে বিষয়টি দেখা আমার এখতিয়ারভুক্ত বিধায় আমি বিএফডিসিতে আসি। এবং দেখি যে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আপিল বিভাগের লোকজন ও বাইরে বহিরাগত লাল গেঞ্জি পরিহিত পিস্তল হাতে একজন সন্ত্রাসীসহ চাপাতি হাতে কয়েকজন লোক অবস্থান করছে।

জায়েদ খান ও সায়মন সাদিক

শাকিব আরও লিখেছেন, ‘এই সকল বহিরাগত লোকজন বিএফডিসির ভেতরে এতো রাতে কীভাবে এলো এবং কেন অস্ত্র হাতে অবস্থান করছে, জানতে চাইলে ওখানে উপস্থিত সাইফ খান কালু (নৃত্য পরিচালক), সায়মন সাদিক (নায়ক), জিয়া (অভিনেতা) ফাইটার শামীমসহ অজ্ঞাতনামা অনেক লোক আমার ওপর হামলা করতে আসে। আমাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। আমার একজন ভক্ত আমাকে রক্ষা করতে গেলে আক্রমণকারীর ছুরির আঘাতে তার হাত কেটে যায়। আমি নিজের প্রাণ রক্ষার্থে পুলিশ, আমার ব্যক্তিগত দেহরক্ষী, কিছু কলাকুশলীর সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।’

শেষে শাকিব লিখেছেন, ‘উক্ত সন্ত্রাসীরা আমাকে মিথ্যা অপবাদ দিয়া ধর ধর বলে ধাওয়া দেয়। বর্তমানে বিভিন্ন মারফত হইতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে এবং রাস্তা ঘাটে মেরে ফেলবে। এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই সমস্ত কর্মকান্ডের পরিকল্পনাকারী অভিনেতা জায়েদ খানসহ আরও অনেকেই জড়িত বলে আমার বিশ্বাস।’

শাকিব খানের এই লিখিত অভিযোগটি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত অফিসার গ্রহণ করেন এবং একজন এসআইকে বিষয়টি তদন্তের দায়ভার দেন।

ছবি : সংগৃহীত

Tags: জায়েদ খানশাকিব খানসায়মন সাদিক
Previous Post

দুর্নীতি মামলায় কুমিল্লার মেয়র সাক্কুর জামিন

Next Post

সত্যি কথাই কি বললেন সাধারণ সম্পাদক!

Next Post

সত্যি কথাই কি বললেন সাধারণ সম্পাদক!

শাকিব খানের সঙ্গে নির্মাতা শামীম আহমেদ রনি

এবার ক্ষমা চেয়েছেন পরিচালক রনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT