চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সদস্যপদ ফিরে পেতে আবারও আবেদন করবেন রনি

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
12:18 পূর্বাহ্ন 08, মে 2017
in বিনোদন
A A
শাকিব খানের সঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি

শাকিব খানের সঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ ফিরে পাওয়ার জন্য আবারও আবেদন করবেন পরিচালক শামীম আহমেদ রনি। তিনি বলেন, ‘যা হয়েছে, স্রেফ ভুল বোঝাবুঝি। আমি ১ মে সদস্য পদ ফিরে পেতে আবেদন করেছিলাম। কিন্তু ওনারা আমাকে ন্যূনতম সুযোগ দেননি। আগের সিদ্ধান্তই বহাল রেখেছেন। শিগগিরই আমি আবারও আবেদন করব। তারপরও যদি তারা সিদ্ধান্ত না পরিবর্তন করেন, তাহলে আমি “রংবাজ” ছবির শুটিং আর করব না। প্রযোজকের ক্ষতি করতে পারব না।’

গতকাল রোববার দুপুরে এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এখানে পরিচালক শামীম আহমেদ রনির সদস্য পদ স্থায়ী ভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

২৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শাকিব খান সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য চিঠির মাধ্যমে রনিকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়। কিন্তু রনি সিদ্ধান্তকে ন্যূনতম সম্মান না দেখিয়ে চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম চালিয়ে যান। যা নিয়ম নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া সমিতি কর্তৃক ‘রংবাজ’ শিরোনামের সিনেমার যে সনদপত্র দেওয়া হয়েছে, তাতে উল্লেখ রয়েছে বিদেশি শিল্পী ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যেন অবশ্যই মেনে চলা হয়। কিন্তু সেই নিয়মনীতির বরখেলাপ করেছেন শামীম আহমেদ রনি।

উল্লেখিত দুটি নিয়ম ভঙ্গের কারণে রনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে। এ জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্রের ৫ (ক) ধারা বলে তার সদস্যপদ স্থায়ী ভাবে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সাত কার্যদিবসের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পরিচয়পত্র ও বিএফডিসির গেট পাশ সমিতির কার্যালয়ে জমা দিতে বলা হয় রনিকে।

ছবি: সংগৃহীত

Tags: চলচ্চিত্র পরিচালক সমিতিশামীম আহমেদ রনি
Previous Post

নির্বাচনের ফলাফল বাতিলের দাবি করেছেন ওমর সানি

Next Post

বাংলাদেশের ম্যাচের আগে ঝালিয়ে নিচ্ছে ইংল্যান্ড

Next Post

বাংলাদেশের ম্যাচের আগে ঝালিয়ে নিচ্ছে ইংল্যান্ড

emmanuel macron

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইম্যানুয়েল মাক্রোঁ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT