চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব নীতিমালায় চলবে এরশাদের ‘সম্মিলিত জাতীয় জোট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 07, মে 2017
in রাজনীতি
A A

ইসলামী মূল্যবোধ তথা সকল ধর্মীয় মূল্যবোধ নিয়ে ৫৮টি দলের সমন্বয়ে জোট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া  স্বাধীনতার চেতনা এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনবোধ নিশ্চিত করাও এ জোটের অঙ্গীকার বলে জানানো হয়েছে।

রোববারের সংবাদ সম্মেলনে এরশাদ বলেছেন, এই জোটের দলগুলো নীতিমালা লঙ্ঘন ছাড়া ব্যক্তিগত স্বার্থে জোট ছেড়ে যেতে পারবে না। সেই নীতিমালাগুলো হলো-

নীতিমালা-১
এই জোট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রেখে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, ইসলামী মূল্যবোধ তথা অন্যান্য ধর্ম বিশ্বাসীদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলাই হবে এই জোটের লক্ষ্য। আমরা নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলবো। কেউ কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করবোনা কিংবা কাউকে তা করতে দেয়া হবেনা।

নীতিমালা-২
সম্মিলিত জাতীয় জোটের অন্তর্ভূক্ত সকল দল ও শরীক জোট সমান মর্যাদা নিয়ে অবস্থান করবে। শরীক দল বা শরীক জোটের চেয়ারম্যান এই জোটের শীর্ষনেতা হিসেবে সম্মানিত হবেন। জোটের চেয়ারম্যান শরীক দল ও শরীক জোটের শীর্ষ নেতাদের পরামর্শ গ্রহণ করে জোটগত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

নীতিমালা-৩
প্রথম পর্যায়ে জোট গঠনের পর অন্য কোনো দল এই জোটে অন্তর্ভূক্ত হবার আগ্রহ প্রকাশ করলে, সেক্ষেত্রে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। সম্মিলিত জোটের অন্তর্ভূক্ত শরীক জোটের সদস্যদলের প্রধান স্টিয়ারিং কমিটির সদস্য থাকবেন। সম্মিলিত জোটের চেয়ারম্যান সভা ডেকে জোটের গৃহিত সিন্ধান্তসমূহ স্টিয়ারিং কমিটিতে অবহিত করবেন।

নীতিমালা–৪
সম্মিলিত জোটের একটি লিয়াজোঁ কমিটি থাকবে। এই জোটের শরীক দল ও শরীক জোটের মহাসচিববৃন্দ/প্রতিনিধিবৃন্দ নিজ নিজ দল বা জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জোটের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

নীতিমালা– ৫
জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনীত করার ক্ষেত্রে দলীয় বিবেচনার চেয়ে প্রার্থীর যোগ্যতাকে প্রাধান্য দেয়া হবে। তবে শরীক দল বা শরীক জোটের প্রার্থীতা নিশ্চিত করা হবে। জাতীয় নির্বাচনে জোটের যৌথ ইশতেহার প্রণয়ন করা হবে। শরীক দল বা শরীক জোটের নিজস্ব ইশতেহারও থাকতে পারে। তবে তা সম্মিলিত জোটের ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না।

নীতিমালা– ৬
এই জোটের অন্তর্ভূক্ত সকল রাজনৈতিক দল তাদের নিজ নিজ দলের মত ও আদর্শ নিয়ে তাদের দলীয় কর্মকাণ্ড চালাতে পারবে। তবে জোটগতভাবে যে সিদ্ধান্ত নেয়া হবে তা পালন করতে সবাই বাধ্য থাকবে। জোটের অন্তর্ভূক্ত দলের ক্ষেত্রে যেকোনো নির্বাচনে নিবন্ধিত দলের প্রতীক ব্যবহারের বিষয়টি উন্মুক্ত থাকবে।

নীতিমালা– ৭
এই জোট নির্বাচনী ফলাফল মেনে নেবে। ফল যা-ই হোক না কেনো জোট বহাল থাকবে। জোটের দীর্ঘস্থায়ীত্বের জন্য রাজনৈতিক বিপদে-আপদে, সুদিনে-দুর্দিনে শরীকরা একে-অপরের পাশে থাকবে। আমাদের অঙ্গীকার থাকবে নীতিমালা লঙ্ঘন ব্যাতিত কোনোভাবে স্বার্থের বশবর্তী হয়ে কেউ জোট ছেড়ে যাবে না।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ৫৮টি দল নিয়ে গঠিত ‘সম্মিলিত জাতীয় জোট’র’ ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

সম্মিলিত জোটের প্রধান শরীক দল হিসেবে রয়েছে জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় ইসলামি মহাজোট এবং বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)।

Tags: সম্মিলিত জাতীয় জোট’হুসেইন মুহাম্মদ এরশাদ
Previous Post

ভারত কেন নতজানু?

Next Post

বিপ্লবের মৃত্যু নেই, বিপ্লবীর মৃত্যু নেই

Next Post

বিপ্লবের মৃত্যু নেই, বিপ্লবীর মৃত্যু নেই

মুসা বিন শমসের

সমন পেয়ে শুল্ক গোয়েন্দায় মুসা বিন শমসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT