চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরের হয়ে খেলে ঘরের কাছে রিয়াদ, শফিউলের হার

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
11:33 অপরাহ্ন 05, মে 2017
in স্পোর্টস
A A
ছবি: বিসিবির সৌজন্যে

ছবি: বিসিবির সৌজন্যে

নিছক একটা প্রস্তুতি ম্যাচ। তাই দল সাজাতে আয়েসি কৌশল। মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম খেললেন সাসেক্সের হয়ে। দেখলেন ১৩৪ রানের হার। ম্যাচটা ‘নিছক’ হলেও কারো কারো জন্য ‘গভীর বার্তা’র একটা ব্যাপার ছিল। যেখানে জাতীয় দল জড়িত, সেখানে সবসময়ই এই গভীর বার্তা থাকে। থাকবে!

শ্রীলঙ্কা সফর থেকে একটা ‘অপ্রিয় অস্বস্তি’ সঙ্গী হয়েছে রিয়াদের। এতদিনে সেটা বজায় থাকার কথা নয়। রিয়াদ ভেতরে কয়েকটি ম্যাচে ভালোও খেলেছেন। তবু ত্রিদেশীয় সিরিজের আগে নিশ্চয়ই প্রস্তুতি ম্যাচকে পাখির চোখ করেছিলেন। নিশ্চয়ই স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন উপমহাদেশের বাইরে তাকে দলের কতটা দরকার। রিয়াদ কিন্তু সেটা পারলেন না। প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে নেমে ৪ রানের মাথায় সাজঘরে ফেরেন। দ্বিতীয় ম্যাচে ‘পরে’র হয়ে খেলতে নেমে ৩২ রান করেন। তাসকিনের বলে সাজঘরে ফিরতে হয় তাকে।

আরেকজনের জন্য ‘গভীর বার্তা’র সময় আসন্ন ত্রিদেশীয় সিরিজ। নাসির হোসেন। ফর্মে থেকেও অনেকটা সময় জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে। সেই নাসিরও নিশ্চয়ই ‘গভীর বার্তা’ দিতে চেয়েছিলেন। সময় হেরফের হতে পারে। বদলে যেতে পারে লড়াইয়ের মাত্রা। কিন্তু মাঠের যোদ্ধারা কখনো ওইসব দিন ভুলতে পারেন না; যেসব দিনে ‘অকারণ অবহেলা’ সঙ্গী হয়। নাসিরও রিয়াদের দলে পড়বেন। কন্ডিশনের সঙ্গে খুব একটা মানিয়ে নিতে পারেননি। প্রথম ম্যাচে ৩০ বলে করেছিলেন ২৬। শুক্রবার করলেন ৬।

এই দুজনের বাইরে ইমরুলের জন্য প্রস্তুতি ম্যাচগুলো ‘বিশেষ কিছু’। তামিম-সৌম্যর কারণে খুব একটা সুযোগ পান না। তার বেলায় ব্যাপারটা এমন, কোনোকালে সুযোগ পেলেই এমন কিছু করতে হবে, যাতে তাকে আর ভোলা যায় না। অন্যথায় সুযোগ হয়ে যাবে দূর আকাশের তারা। সেই ইমরুল প্রস্তুতিতে সফল। প্রথম ম্যাচে ৪৪ করার পর দ্বিতীয় ম্যাচে ৯২ করে স্বেচ্ছা অবসরে চলে যান। যাতে অন্যরা ব্যাট করার সুযোগ পান।

বাংলাদেশ এদিন আগে ব্যাট করে ইমরুলের অমন ব্যাটিংয়ে ভর করে ৩১৪ রান সংগ্রহ করে। মেহেদী হাসান মিরাজ ৬০ রানে অপরাজিত থেকে দলের স্কোর বড় করেন।

প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টির কারণে বোলাররা বেশি সময় বল করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। এদিন আর বৃষ্টি এল না। তাসকিনরা বোঝালেন ব্যাটসম্যানদের মতো তারাও মানিয়ে নেওয়ার কাজটি ভালোই করছেন। তাসকিন নিজে নিয়েছেন দুই উইকেট। শুভাশিষ রায়ের দখলেও দুই উইকেট। মিরাজ ফিরিয়েছেন তিনজনকে। সানজামুল ইসলাম এবং সাব্বির রহমান নিয়েছেন একটি করে উইকেট।

রিয়াদ, নাসিরদের মতো প্রস্তুতি ম্যাচগুলো আরেকজনের কাছে ‘বিশেষ কিছু’। রুবেল হোসেন। শ্রীলঙ্কায় সাইডবেঞ্চে চাতক পাখির মতো অপেক্ষায় থেকেও বল হাতে তুলতে পারেননি। সেই রুবেল কিন্তু এদিন উইকেটহীন। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও বরাবরের মতো তাকে মাঠের বাইরে দেখলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না। সম্ভাবনা অবশ্য এখনই শেষ হয়ে যাচ্ছে না। ১০মে আয়ারল্যান্ডে আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে। যেখানে খেলা, সেখানে ভালো করতে পারলে নাসির, রুবেলদের অপেক্ষারও অবসান হতে পারে।

অপেক্ষা নাকি বড় মধুর। কভু কাছে কভু সুদূর। নাসিরদের জন্য কোনটা?

Tags: বাংলাদেশসাসেক্স
Previous Post

‘কালিকার ওপর আমার অনেক অভিমান’

Next Post

নতুন ক্ষুদে গানরাজ অঙ্কন

Next Post
নতুন ক্ষুদে গানরাজ অঙ্কন

নতুন ক্ষুদে গানরাজ অঙ্কন

শাকিব খান

গভীর রাতে এফডিসিতে মদ্যপ শাকিব খান, শিল্পীদের মাঝে হট্টগোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT