চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব বাধা পেরিয়ে মৌপির সাফল্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 04, মে 2017
in শিক্ষা
A A

এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন প্রয়াত কবি ও লেখক মাহবুবুল হক শাকিলের মেয়ে জাকিয়া রুবাবা হক মৌপি।

ফলাফলকে জীবনের শুরু মনে করছেন এই শিক্ষার্থী। এখন থেকেই নিজেকে গড়ে তিনি এমন জায়গায় নিতে চান যেখানে তাকে দেখে উৎসাহিত হবে আরো অনেকে।

খুশির এই মুহূর্তে চ্যানেল আই অনলাইনকে নিজের অপ্রাপ্তির কথাও শোনান মৌপি। বলেন, এই সময়ে সবচেয়ে বেশি মিস করছি বাপকেই। মা-বাবা ও কিছু কিছু বন্ধুদের সহযোগিতা না থাকলে এই অর্জন সম্ভব হতো না।

জীবনের চলতি পথে বাধার কথা স্বীকার করে মৌপি বলেন, আমার কাছে সবচেয়ে বড় বাধাটা ছিলো মনের ভয়। আমার মনে হয় এটাই সফলতার পথে সবচেয়ে বড় বাধা। যেটা লিখছি সেটা ঠিক লিখছি তো, নাকি ভুল লিখছি সবসময় এই ভাবনা থাকে মনে। ফলে ভুল হওয়ার আশঙ্কা আরো বেড়ে যায়। সেটা না থাকলেই বরং কাজটা আরো সহজ হতো।

আপাতত  উচ্চমাধ্যমিকে ভর্তির ব্যাপারেই ভাবছেন জানিয়ে মৌপি বলেন, ইচ্ছে আছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার।

নিজের স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, সেতো একেক সময় একেক রকম হয়। তবে এখন যেটা মনে হচ্ছে, আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চা্ই যেন অন্যরা আমাকে দেখে উৎসাহিত হয়।

তবে সবাই যেটুকুই পড়াশোনা করুক সেটাই যদি মন দিয়ে করে তাহলে ভালো ফলাফল বয়ে আনা সম্ভব বলে মনে করেন মৌপি। বলেন, আর পড়াটা মুখস্থ নয়, বুঝে করা দরকার। তাহলে সে পড়াশোনাটা আত্মস্থ করা আরো সহজ হবে।

রাজধানীর নালন্দা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছেন মৌপি।

গত বছরের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি এবং কবি ও লেখক মাহবুবুল হক শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

Tags: মাহবুবুল হক শাকিল
Previous Post

ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

Next Post

শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post
রোহিঙ্গা-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩৫তম বিসিএসে সফলদের কথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT