চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের মৃত্যু মুহূর্তের ছবি তুললেন সেনা সদস্যরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 04, মে 2017
in আন্তর্জাতিক
A A
বিস্ফোরণের মুহূর্তে হিলডা ক্লেইটনের তোলা ছবি

বিস্ফোরণের মুহূর্তে হিলডা ক্লেইটনের তোলা ছবি

আফগানিস্তানে একটি ভয়াবহ বিস্ফোরণের ছবি প্রকাশ করেছে আমেরিকান সেনাবাহিনী। ওই বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছে। তবে একইসঙ্গে বিস্ময়কর এবং দুঃখজনক বিষয় হলো, ছবিটি যিনি তুলেছেন মার্কিন সেনাবাহিনীর সেই সদস্যও নিহত ৫ জনের একজন।

২০১৩ সালের ২ জুলাই প্রশিক্ষণ চলা অবস্থায় ২২ বছর বয়সী স্পেশালিস্ট হিলডা ক্লেইটন এবং চার আফগান সেনাকে নিয়ে পরীক্ষণরত একটি মর্টার শেল হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই আমেরিকান সেনাবাহিনীর ওই সদস্যসহ আরও ৪ আফগান ন্যাশনাল আর্মি সদস্য মারা গেছেন।

এ ঘটনার আরও একটি ছবি মার্কিন সেনাবাহিনী প্রকাশ করেছে। ওই ছবিটি তুলেছিলেন নিহত আফগান সেনাদের একজন, যাকে স্পেশালিস্ট ক্লেইটন ফটোসাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছিলো।

নিহত আরেক আফগান সেনার তোলা ছবি

আফগানিস্তানের লাঘমান প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে। প্রায় চার বছর পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ম্যাগাজিন ‘মিলিটারি রিভিউ’তে ছবিগুলো প্রকাশ পায়।

ছবির সঙ্গে প্রকাশিত নিবন্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে লেখা হয়েছে, প্রশিক্ষণ এবং যুদ্ধে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারী সেনারা যে দিনদিন আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে – ক্লেইটনের মৃত্যু তার একটি উদাহরণ।

ক্লেইটন শুধু মার্কিন-আফগান সম্পর্ক সুগঠিত ও জোরদার করার লক্ষ্যে স্পেশালিস্ট হিলডা ক্লেইটন ঘটনাস্থলের কর্মকাণ্ড লিপিবদ্ধই করেননি, সেসব কাজে অংশ নিয়ে তিনি অন্যদের মতোই নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন।

ভিজ্যুয়াল ইনফরমেশন স্পেশালিস্ট হিলডা ক্লেইটন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অধিবাসী ছিলেন। মৃত্যুর পর তার সম্মানে তার নামে একটি ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ঘোষণা করে দেশটির প্রতিরক্ষা বিভাগ।

প্রতি বছর ৫ দিনের কঠোর শারীরিক ও কারিগরী পরীক্ষার মাধ্যমে সামরিক আলোকচিত্রীদের মধ্য থেকে ‘ক্লেইটন বেস্ট কমব্যাট ক্যামেরা অ্যাওয়ার্ড’-এর বিজয়ী নির্বাচন করা হয়।

ক্লেইটনের পরিবারের কাছ থেকে অনুমতি নেয়ার পর ছবিগুলো প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

Previous Post

ঢাকায় ‘এশিয়ান থিয়েটার সামিট’

Next Post

পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে চট্টগ্রাম বোর্ড

Next Post
রাজশাহী বোর্ড-এসএসসি

পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে চট্টগ্রাম বোর্ড

পেনাল্টির নিয়ম পরিবর্তনের ভাবনায় উয়েফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT