চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুপুরে বেশি খেলে ঘুম পায়?

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
1:03 অপরাহ্ন 04, মে 2017
in স্বাস্থ্য
A A

দুপুরের খাবারটা আজ দারুণ হয়েছে। বেশ তৃপ্তি নিয়ে খেয়েছেন। তাই বেশি খাওয়া হয়ে গেছে। মুশকিলে হলো তখনই, যখন খাওয়া শেষে অফিসের ডেস্কে ফিরলেন। ঘুমের সাথে সংগ্রাম করে কাজ করতে হচ্ছে আপনার।

এই সমস্যা আপনার একার নয়। অধিকাংশ মানুষেরই দুপুরে ভরপেট খাওয়ার পর প্রচণ্ড ঘুম পায়। কিন্তু কেন পায় ঘুম? কীভাবে এই ঘুম থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন এ ব্যাপারে কিছু তথ্য।

কেন ঘুম পায়?
পুষ্টি এবং ফিটনেস বিশেষজ্ঞ লুক কোটিনো দুপুরে খাওয়ার পর ঘুম আসার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, শরীরের প্রয়োজনের তুলনায় বেশি খেলে ইনসুলিনের মাত্রা হঠাৎ করে বেড়ে যায়। যা কিছু আপনি খান তার জন্য অগ্ন্যাশয় ইনসুলিন উৎপন্ন করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে যখন বেশি খাওয়া হয় তখন ইনসুলিন উৎপাদনের মাত্রাও বেড়ে যায়। ইনসুলিনের পরিমাণ বেড়ে গেলে দুটো ঘটনা ঘটে। একটি হলো, শরীরে ঘুমে সহায়ক হরমোন উৎপাদিত হয় এবং আরেকটি হলো মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোন উৎপাদিত হয়। এই মেলাটোনিন হরমোনটিও ঘুমে সহায়ক আরেকটি হরমোন।

উচ্চ শর্করা যুক্ত কিংবা প্রোটিন যুক্ত খাবার বেশি খেলে খাবার হজমের জন্য শরীরকে প্রচুর শক্তি খরচ করতে হয়। লুকের মতে, যখন বেশি খাওয়া হয় তখন খাবার হজম করতে শরীরের ৬০-৭৫% বেশি শক্তি খরচ হয়। ফলে শরীর ক্লান্ত হয়ে যায় এবং ঘুম পায়।

দুপুরে বেশি খাওয়ার পর অনেকেরই ঘুম পায়

তাহলে কী করবেন?
দুপুরের খাবার যেহেতু এড়ানো সম্ভব না, সেহেতু একটু কৌশলী হতে হবে আপনাকে। এক্ষেত্রে সারাদিনের খাবারগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলুন। একবারে বেশি খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খেলে খাবার সহজে হজম হবে এবং খাবারের পুষ্টিতে আপনি সতেজ থাকবেন। চর্বিযুক্ত খাবার কিংবা অতিরিক্ত শর্করা যুক্ত খাবার কম খাবেন। এছাড়াও সারাদিন প্রচুর পানি পান করুন। এতে আপনি সারাদিন তরতাজা থাকবেন।

তারপরও যদি ঘুম পায়?
পর্যাপ্ত ঘুম এবং খাদ্যাভ্যাস বদলে ফেলার পরেও যদি দুপুরের খাবার পরে ঘুম পায় এবং ক্লান্তি লাগে তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন। কারণ শারীরিক নানান সমস্যার কারণে ক্লান্তি ভর করতে পারে দুচোখে। ফেমিনা।

Tags: ঘুম
Previous Post

বরিশালে পাশের হারে এগিয়ে ঝালকাঠি

Next Post

বিনোদ খান্নার প্রার্থনায় বলিউড তারকারা

Next Post

বিনোদ খান্নার প্রার্থনায় বলিউড তারকারা

মঈনুদ্দিন খান বাদলকে ওলামা লীগের লিগ্যাল নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT