চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার মুঠোফোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রীতমের প্রতারণা মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 02, মে 2017
in বিনোদন
A A
আদালতে আইনজীবীদের সঙ্গে প্রীতম আহমেদ

আদালতে আইনজীবীদের সঙ্গে প্রীতম আহমেদ

কপিরাইট অধিকার ভঙ্গ ও চুক্তিনামা জাল করে অবৈধভাবে তার গান বিক্রয়ের অভিযোগে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলা করেছেন সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার প্রীতম আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলা করেছেন।

প্রীতম আহমেদ অভিযোগ করেন, তার অনুমতি ও স্বাক্ষর ছাড়াই প্রায় এক দশক ধরে অভিযুক্ত মুঠোফোন প্রতিষ্ঠানগুলো তার কথা ও সুর করা ন্যুনতম ২০টি গান বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছে। এ ব্যাপারে গত দুই বছর ধরে এসব প্রতিষ্ঠানের সঙ্গে অসংখ্যবার যোগাযোগ ও আইনি নোটিশ পাঠিয়ে তিনি কোনো সদুত্তর পাননি। তখন তিনি জানতে পারেন, গানগুলো বাণিজ্যিক বিপণনের জন্য এই প্রতিষ্ঠানগুলোর কাছে প্রীতম আহমেদের স্বাক্ষর করা কাগজ রয়েছে!

প্রীতম বলেন, ‘দুই বছর ধরে এই চারটি প্রতিষ্ঠানের সঙ্গে আমি লড়াই করছি। এবার গীতিকার, সুরকার ও গায়ক হিসেবে চুক্তিনামা জালিয়াতি, কপিরাইট অধিকার ভঙ্গ ও অবৈধ ভাবে আমার গান বিক্রয়ের অভিযোগে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলা করেছি। আশা করছি এর মধ্য দিয়ে বাংলাদেশের সব গীতিকার ও সুরকারদের অধিকার নিশ্চিত হবে। আমি চাই, আমার এই লড়াইয়ের মধ্য দিয়ে শিল্পীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হউক।’

আদালতের বাইরে আইনজীবীদের সঙ্গে প্রীতম আহমেদ
Tags: প্রীতম আহমেদ
Previous Post

নিজেদের জন্য আলাদা উইকিপিডিয়া তৈরি করছে চীন

Next Post

দেশে ফেরার পরদিনই ইংল্যান্ডের বিমানে মোস্তাফিজ

Next Post
মোস্তাফিজুর রহমান (ফাইল ফটো)

দেশে ফেরার পরদিনই ইংল্যান্ডের বিমানে মোস্তাফিজ

ট্রেনেই পাঁচ তারকা হোটেলের আমেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT