চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়াটে অতিথি এনে হাজতে গেলেন বর

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
4:34 অপরাহ্ন 02, মে 2017
in অদ্ভুতুড়ে
A A

নিজের বিয়েতে ভাড়া করা অতিথি এনে ধরা পড়ে হাজতে গিয়েছেন বর মি. ওয়াং। একজন, দুজন নয় বরং দুইশ ভাড়াটে অতিথি এনে হবু বৌয়ের পরিবারের কাছে ধরা পড়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তর চীনের সানজিতে।

কনে লিউ’র পরিবারের মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল বরের কয়েকজন অতিথির সঙ্সাগে কথা বলে। বরের সাথে সম্পর্ক জিজ্ঞেস করা হলে ‘বন্ধু’ পরিচয় দিয়ে এড়িয়ে যাচ্ছিলেন অতিথিরা। বরের ব্যাপারে বিস্তারিত কিছু বলতেও পারছিলেন না তারা। সত্য প্রকাশ পেয়ে যায় অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার পরও বরের বাবা মায়ের খোঁজ না পাওয়ায়। এরপরই কনের অভিভাবকের ফোন পেয়ে পুলিশ এসে বরকে হাজতে নিয়ে যায়।

বরপক্ষের দুইশ ভাড়াটে অতিথির একজন একটি স্থানীয় টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জানান, ৮০ ইয়েন (১২ ডলার) পারিশ্রমিকের বিনিময়ে বিয়ের অতিথি হিসেবে এসেছিলেন তারা। তাদের কেউ ট্যাক্সি ড্রাইভার আবার কেউ এখনও পড়াশোনা করছেন।

আরেকজন অতিথি বরের সাথে তার ‘উই চ্যাট’ এর কথোপকথন প্রকাশ করেছেন। সেখানে পারিশ্রমিক নিয়ে বেশ দরকষাকষিও করেছেন তিনি।

একজন অতিথি, বরের সাথে তার ‘উই চ্যাট’ এর কথোপকথন প্রকাশ করেছেন।

একদম জানাশোনা ছাড়া হুট করে এই বিয়ে পাকাপাকি করা হয়নি। কনের সাথে বরের প্রেমের সম্পর্ক ছিল তিন বছর। প্রেমের সম্পর্ক থাকাকালীন সময়ে বরের ব্যাপারে নাকি একটুও খটকা লাগেনি কনের।

তবে বর কেন এমন অতিথি-নাটক সাজালেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কোন কোন মিডিয়ায় বলা হচ্ছে, বরের পরিবারের আর্থিক অবস্থা ভাল না। তাই কনের পরিবার এই বিয়েতে রাজি ছিল না। আর কনের পরিবারের সামনে নিজের পরিবারকে হাজির করে বিব্রত হতে চাননি বর। তাই নাকি এমন নাটক সাজিয়েছেন তিনি।

তবে সোশ্যাল মিডিয়া এই তথ্য মেনে নিতে নারাজ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, ‘বর যদি এত গরীব হয় তাহলে ২০০ অতিথিকে এত টাকা পারিশ্রমিক দিয়েছেন কিভাবে?’

প্রকৃত ঘটনা জানার জন্য তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। বিবিসি

Tags: বিয়ে
Previous Post

পরীমনির কাছে যা শেখার আছে

Next Post

ভারত থেকে আসছে ১৪০০ নতুন বাস-ট্রাক

Next Post

ভারত থেকে আসছে ১৪০০ নতুন বাস-ট্রাক

বিদ্যুতের দাম-হাইকোর্ট

উত্তর ও দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT