চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোরজি চালুর আগে রবি-এরিকসন এলটিই পরীক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 30, এপ্রিল 2017
in তথ্যপ্রযুক্তি
A A

দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি ও এরিকসন সম্প্রতি রাজধানীতে এলটিই (লং টার্ম ইভোল্যুশন) প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে। এলটিই প্রযুক্তি নির্ভর ফোরজি সেবা চালুর প্রস্তুতি হিসেবে এ পরীক্ষা চালায় রবি ও এরিকসন।

একজন মোবাইল ফোন গ্রাহক কীভাবে ৯০ এমবিপিএস বা এরও বেশি উচ্চগতির ইন্টারনেট উপভোগ করতে পারেন এ পরীক্ষার মাধ্যমে তা যাচাই করা হয়েছে। শিগগিরই দেশের অন্যান্য শহরে পরীক্ষামূলক কার্যক্রম চালাবে এরিকসন ও রবি। ১৮০০ ও ২১০০ মেগাহার্জ ব্র্যান্ডের সমন্বয়ে সর্বাধুনিক মোবাইল ফোন হ্যান্ডসেটে পরীক্ষাটি পরিচালিত হয়। ব্যবহার করা হয় রেডিও আরআরইউএস ১২’র সর্বাধুনিক এরিকসন এলটিই ১৬বি সল্যুশন এবং বেসব্যান্ড ৫২১৬।

হাইডেফিনেশন (এইচডি) টিভি ও ভিডিও কনফারেন্সিং’র মতো ব্রডব্যান্ড অ্যাপ্লিকেশন সেবাগুলো গ্রহণের ক্ষেত্রে ৪-জি সেবা কী ভূমিকা রাখতে পারে সে দিকটি মাথায় রেখেই প্রস্তুতিমূলক পরীক্ষাটি চালানো হয় বলে জানিয়েছে রবি।

রবি আজিয়াটা লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন: ফোরজি বা এলটিই প্রযুক্তি গ্রহণের জন্য উপযোগী স্মার্টফোন ব্যবহারের হার কম থাকার মতো কিছু সীমাবদ্ধতা থাকার পরও ইন্টারনেটের উচ্চগতির জন্য গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদাকে আমরা সাধুবাদ জানাই যা এই প্রযুক্তির মাধ্যমেই পূরণ করা সম্ভব।

‘ফোরজি প্রযুক্তি গ্রহণের জন্য সরকার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যে কর্মকাঠামোর প্রস্তাব করেছে তা এই ব্যবসা প্রসারের জন্য অনুকূল নয়। কিন্তু গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে আমরা।’

দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেয়ানিয়া অঞ্চলের ওপর ২০১৬ সালের জুনে প্রকাশিত এরিকসন মোবিলিটি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে স্মার্টফোনের গ্রাহক সংখ্যা ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে দ্বিগুণের বেশি হয়ে যাবে। এর ফলে উচ্চ গতির মোবাইল ডাউনলোড, আপলোড ও বিভিন্ন হাই-ব্যান্ডউইথ অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা বাড়তে থাকবে যা বর্তমান মোবাইল ব্রডব্যান্ড স্পিড দিয়ে সম্ভব নয়।

উচ্চগতির ইন্টারনেট সেবার পাশাপাশি এলটিই প্রযুক্তি মেশিন টু মেশিন (এমটুএম) অ্যাপ্লিকেশন ও ক্লাউড-ভিত্তিক সমৃদ্ধ মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের প্রসার ঘটাবে। এছাড়া এটি ব্যবসায়ীদের জন্যও সহায়ক হবে। কারণ এর মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যান্ডউইথের কার্যকর ব্যবহার সম্ভব হবে।

হেড অব এরিকসন বাংলাদেশ রাজেন্দ্র পানগ্রেকর বলেন: এ পরীক্ষা এলটিই যুগে রবি ও এরিকসনের দীর্ঘমেয়াদী অংশীদারীত্বের প্রতিফলন। আমরা আমাদের অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা নিয়ে এলটিই সেবা প্রদানে রবি’র সহযোগী, যার ফলে তারা আরও মানসম্মত ও অত্যাধুনিক গ্রাহকসেবা দিতে পারবে।

যুক্তরাষ্ট্র,  জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া ও কানাডাসহ এলটিই প্রযুক্তি’র উচ্চ ব্যবহারকারী সবগুলো দেশে এরিকসন কার্যক্রম চালাচ্ছে। বিশ্বজুড়ে এলটিই প্রযুক্তি ব্যবহারকারী শীর্ষ ১০টি এলটিই অপারেটর এরিকসন ব্যবহারকার করছে।

Previous Post

বাড়ি ফিরেছে শিশু সুমাইয়া

Next Post

দিল্লিকে লজ্জায় ডোবাল পাঞ্জাব

Next Post

দিল্লিকে লজ্জায় ডোবাল পাঞ্জাব

শাকিব খান

চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে শাকিব খানের দুঃখপ্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT