চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঢাল বানাচ্ছে ভারত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 29, এপ্রিল 2017
in স্পোর্টস
A A
নতুন নীতিতে ভারতের লভ্যাংশ

নতুন নীতিতে ভারতের লভ্যাংশ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার সময় নির্ধারিত ছিল ২৫ এপ্রিল পর্যন্ত। অংশগ্রহণকারী আট দেশের মধ্যে সাতটি দেশেরই দল দেওয়া হয়ে গেছে। বাকী কেবল ভারত। কিন্তু আইসিসিতে প্রস্তাবিত লভ্যাংশ না মেলায় এখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা থেকে বিরত আছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। তারা আদৌ দল পাঠাবে কিনা, সেই প্রশ্নও কিন্তু জাগছে ক্রিকেটপ্রেমীদের মনে।

গত বুধবার আইসিসির সাধারণ সভায় স্থায়ী ১০ দেশ এবং সহযোগী ৪ দেশের মধ্যে ভোটাভুটিতে ১৩-১ ভোটের বিপুল ব্যবধানে বাতিল হয়ে যায় ২০১৪ সালের ‘তিন মোড়ল’ দেশের জন্য বিতর্কিত লভ্যাংশ নীতি। নিজেদের পাশে কাউকেই পায়নি বিসিসিআই। তিন মোড়ল নীতিতে যেখানে ৫৭০ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল বিসিসিআইয়ের, প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় ২৯৩ মিলিয়ন নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে বোর্ডটিকে। যদিও আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর অর্থের হিসেবকে ৪০০ মিলিয়ন ডলারে এনে বিসিসিআইয়ের সঙ্গে আপোষের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

লভ্যাংশ হারানোর ক্ষোভটা ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ওপর ঝাড়বে কিনা সেটা নিয়েই আইসিসির কর্তাদের রাতের ঘুম হারাম হওয়ার যোগাড়। যদি ভারত ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নেয় তাহলে অনেকাংশে জৌলুস হারাবে টুর্নামেন্টটি; সেটি ভালো করেই জানেন বিসিসিআই কর্তারা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিকেই এক প্রকার ঢাল বানিয়ে আইসিসিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে যাচ্ছে তারা।

ভারত না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফি যে জৌলুসহীন হয়ে পড়বে তাই নিয়ে চিন্তিত ইংলিশ ক্রিকেটের বোর্ড প্রধান জাইলস ক্লার্ক, ‘ভারতের সবগুলো ম্যাচের টিকিটি বিক্রি হয়ে গেছে। বিসিসিআই যদি এভাবে অপেক্ষায় রাখে, তাহলে ইসিবির বসে ঘামা ছাড়া আর কোনও পথ নেই।’

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দোটানায় ফেলে বিসিসিআই ইসিবিকে নিজেদের দলে টানতে চাইছে। যেভাবেই হোক ভারতকে টুর্নামেন্টে ফিরিয়ে আনতে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসিবি।

Tags: আইসিসিআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিবিসিসিআই
Previous Post

হেফাজতের সঙ্গে কোনো চুক্তি হয়নি: ওবায়দুল কাদের

Next Post

ঝিনাইদহ থেকে পলাতক জঙ্গি আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জে নিহত

Next Post

ঝিনাইদহ থেকে পলাতক জঙ্গি আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জে নিহত

ফাইল ছবি

আল-আমিনের ‘পঞ্চবাণে’ ঘায়েল রূপগঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT