চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধারণ মানুষকে আরেকবার স্যালুট জানালেন জেনারেল সারওয়ার্দী

সোমা ইসলাম by সোমা ইসলাম
6:21 অপরাহ্ন 24, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A

রানা প্লাজা ধসের পর ইতিহাসে দীর্ঘতম উদ্ধার অভিযানগুলোর একটি পরিচালনা নানাদিক দিয়েই কঠিন ছিল বলে জানিয়েছেন ওই সময়ে সেই অভিযানের নেতৃত্ব দেয়া  লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। সাফল্যের জন্য তিনি সাধারণ জনগণকে আরো একবার ‘স্যালুট’ জানিয়েছেন।

অভিযান বন্ধে বিভিন্ন মহল থেকে যে চাপ ছিল তা অতিক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে অল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী। বিভীষিকাময় পরিবেশে অভিযান চলে টানা ২৪ দিন। দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করতে পারেন উদ্ধারকারীরা। সেনাবাহিনীর নবম ডিভিশনের তখনকার জিওসি হিসেবে অভিযানের নেতৃত্ব দেন জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

চার বছর পর এখনো দুঃসহ স্মৃতি তাড়া করে তাকে। তারপরও তার জন্য স্বস্তি; প্রায় আড়াই হাজার মানুষকে তারা বাঁচাতে পেরেছিলেন। তার মতে, উদ্ধার অভিযানে সাফল্যের পেছনে ছিল সেনাবাহিনীর শক্তি ও সাহস এবং সাধারণ মানুষের অকুন্ঠ সমর্থন, ভালোবাসা ও দোয়া। কিছু বাধা অতিক্রমে সরকারের শীর্ষ পর্যায়ের কাছেও কৃতজ্ঞ তিনি।

বর্তমানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। তার দুঃখ যে, রানা প্লাজা ট্র্যাজেডির পরও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে অনেকে আরো বেশি মানবিক ও সচেতন হননি।

সেসময় সেনাবাহিনী যাদের উদ্ধার করতে পেরেছিল তারা সবাই যেন ভাল থাকে সেই একটাই প্রার্থনা ওই উদ্ধার অভিযান প্রধানের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: রানা প্লাজা ট্রাজেডি
Previous Post

সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার নতুন রেকর্ড

Next Post

ঘরে বসেই নেইমারের উদ্দাম উদযাপন

Next Post

ঘরে বসেই নেইমারের উদ্দাম উদযাপন

সাকুরা বার হত্যাকাণ্ড: রাজনৈতিক রেষারেষির দিকে পরিবারের ইঙ্গিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT