চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির মধ্যে শুটিং-এর ফাঁকে নির্বাচন প্রসঙ্গে ইমন

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
7:04 অপরাহ্ন 24, এপ্রিল 2017
in বিনোদন
A A
ইমন

ইমন

সারাদিন ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়েই পুরান ঢাকায় চলছে নাটকের শুটিং। ইনডোর শুটিং চলছে, পাশাপাশি বৃষ্টির মতিগতি বুঝে আউটডোরের কাজ। মাহমুদ দিদারের পরিচালনায় ‘লীলাবতী শহরে’ নামের নাটকে অভিনয় করছেন ইমন ও তিশা।

শুটিংয়ের ফাঁকে ইমন জানালেন, ‘নির্বাচন নিয়ে খুব এক্সাইটেড তিনি। নির্বাচনের জন্য খুব একটা কাজ করছেন না। নির্ধারিত শিডিউল মিস করছেন না।’

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুই পর্দার দর্শকপ্রিয় নায়ক ইমন লড়ছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে।

নির্বাচন প্রসঙ্গে বলেন: আমি এর আগে কখনো নির্বাচন করিনি। শিল্পী সমিতির নির্বাচন আসায় বড় ভাইয়েরা বলল, তোমার যেহেতু দেশের বাইরে যাতায়াত বেশি– লালটিপে অভিনয়ের সময়ে ফ্রান্সে ছিলে, এই ছবি ইউরোপ আমেরিকাসহ বেশকয়েকটি দেশে মুক্তি পেয়েছে; আন্তর্জাতিক অঙ্গনে তোমার পরিচিতি বাংলা ছবিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে কাজে লাগাও। একথা শোনার পর নির্বাচন করার সিদ্ধান্ত নেই।

বাংলা ছবির উন্নয়নের পরিকল্পনা এখনই শুরু করে দিয়েছেন জানিয়ে ইমন বলেন, সারা বিশ্বের যেসব শহরে বাঙালি আছে সেই শহরগুলোর হলে বাংলা ছবি প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে। বাঙালি অধ্যুষিত এলাকায় বাংলা ছবির উৎসব করে তাদের ছবি দেখানো হবে। দেশে যাতে আন্তর্জাতিক মানে ছবি নির্মিত হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

‘সর্বোপরি, আন্তর্জাতিক অঙ্গনে আমার পরিচিতি কাজে লাগিয়ে বাংলা ছবিকে এগিয়ে নেব। সবার সহযোগিতা ও দোয়া চাইছি।’

তিনি বলেন, শিল্পীদের মধ্যে কোন ভেদাভেদ নেই। নীতিগতভাবে সব শিল্পী এক। সবাই চায় বাংলা ছবির মানোন্নয়ন।

ইমন অভিনীত ‘পরবাসিনী’ মুক্তি পাবে আগামী ৫ মে। ছবিটি বাংলাদেশে তৈরি প্রথম আন্তর্জাতিক মানের বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র বলে তিনি জানান।

Tags: ইমনশিল্পী সমিতি নির্বাচন
Previous Post

শুরুতে খুব একা-একা লাগত: মিরাজ

Next Post

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরাফ সিদ্দিকী বিটু

Next Post

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরাফ সিদ্দিকী বিটু

হাওরাঞ্চলে কৃষি ঋণ আদায় স্থগিত রাখার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT