চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে ৫০ এতিম শিশুর প্রদীপ প্রজ্জ্বলন

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
11:42 পূর্বাহ্ন 24, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A
রানা প্লাজা ট্র্যাজিডিতে স্বজনহারা শিশু

রানা প্লাজা ট্র্যাজিডিতে স্বজনহারা শিশু

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণ করেছে ৫০ এতিম শিশু। সোমবার সকালে এই কর্মসূচিতে অংশ নেয় ওইসব শিশুসহ শ্রমিকরা।

জাতীয় প্রেসক্লাব সামনে আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তায় জিরো টলারেন্স’ শীর্ষক ওই সমাবেশে গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তায় জিরো টলারেন্সনীতির মানার আহ্বান জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংঠনের নেতারা।

শ্রমিক নেতারা বলেন, অামরা বাংলাদেশে রানা প্লাজার মতো কোনো দুর্ঘটনা আর ঘটতে দেব না। এজন্য গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরন করবো। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো আপোষ ও সমঝোতা চলবে না।

উপস্থিত শ্রমিক নেতা আমিরুল হক আমিন দাবি করে বলেন, রানা প্লাজায় ওই দিন কোনো দুর্ঘটনা হয়নি, সাধারণ শ্রমিকদের হত্যা করা হয়েছে।

সরকারের কাছে বিচার দাবি করে তিনি বলেন, মামলাটি এখনো বিচারাধীন রয়েছে,  এ দুঘর্টনায় যারা দায়ী তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

দুর্ঘটনায় আহত শাহানারা বেগম সেদিনের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন: আমরা সবাই একসঙ্গে বয়েলিংয়ের কাজ করছিলাম। এমন সময় আমাদের ইনচার্জ  এসে বের হয়ে যেতে বললেন। ওই সময় সেসহ আর চারজন বাইরে বেরিয়ে আসায় বেঁচে যেতে পেরেছিলেন বলে জানান শাহানারা।

তিনি বলেন: আমরা পাঁচজন বাদে অধিকাংশই ওইদিন মারা যান। ওই দিনে নিহত সহকর্মীদের স্মরণে অশ্রুস্বজল হয়ে পড়েন শাহানারা।

২০১৩ সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন শ্রমিকের করুণ মৃত্যু হয়। আহত হন কয়েক হাজার শ্রমিক।  দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

ছবি: জাকির সবুজ

Tags: রানা প্লাজা ট্রাজেডি
Previous Post

জীবন মানে জটিল খেলা

Next Post

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১২

Next Post

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১২

মেসির গােলের পর রাগে গজগজ রােনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT