চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কসোভো চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’র জয়জয়কার

রোকসানা আমিন by রোকসানা আমিন
3:22 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2016
in বিনোদন
A A

‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শীর্ষক কসোভোর চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকসহ সেরা চিত্রনাট্য পুরস্কার জিতে নিলো ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। উৎসবে অংশ নিয়ে ইতিমধ্যে সেরা পরিচালকের পুরস্কার স্মারক গ্রহণ করেছেন চলচ্চিত্রর পরিচালক তৌকির আহমেদ।

এই অর্জনের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের চলচ্চিত্র অনেকদুর এগিয়ে যাবে বলে আশা এই কৃতি পরিচালকের।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশী শ্রমিকদের মানবেতন জীবনযাপনের বঞ্চিত চিত্রের গাঁথুনিতেই চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। কান চলচ্চিত্র উৎসব ঘুরে এসে গত ৩১ আগস্ট শুরু হওয়া কসোভোর ‘দ্য গডেস অন দ্য থ্রোন’ চলচ্চিত্র উৎসবের শেষ দিন ৪ সেপ্টেম্বর আরেকবার উচ্চারিত হলো বাংলাদেশের চলচ্চিত্রের নাম।

ইমপ্রেসের ছবি ’অজ্ঞাতনামা’ জিতে নিলো সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের খেতাব। পুরস্কার প্রাপ্তি নিয়ে ছবির পরিচালক ও চিত্রনাট্যকার তৌকির আহমেদ কসোভো থেকে জানালেন তার অনুভুতি।

কসোভো থেকে পরিচালক তৌকির আহমেদ জানান, আমার সঙ্গে অনুপ্রেরণা ও আনন্দের যেমন ছিল, তেমনি বাংলাদেশের একটি সুনাম এই দেশটিতে এই শহরটিতে আমি লক্ষ্য করেছি। আমার খুব ভালো লাগছে।

এখানেই শেষ নয় এর আগে ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালে ছবিটি অর্জন করে জুরি মেনশন অ্যাওয়ার্ড। আরো বেশ কটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া কথাও জানালেন তিনি।

তৌকির আহমেদ আরও জানান, বাংলাদেশের ছবিকে আমরা বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই, এর মধ্যে আছে ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফেস্টিভাল, আমেরিকার একটি ফেস্টিভাল এবং অক্টোবরে ইটালিতে একটি ফিল্ম ফেস্টিভালে ছবিটির প্রতিযোগিতা আছে।

বাংলাদেশে গত ১৯ আগস্ট মুক্তি পায় তৌকির আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র অজ্ঞাতনামা।

Tags: অজ্ঞাতনামাইমপ্রেস টেলিফিল্ম
Previous Post

ত্রুটিযুক্ত গ্যালাক্সি নোট ৭ বদলে দেবে স্যামসাং বাংলাদেশ

Next Post

এবারও বাড়লো ঈদের ছুটি

Next Post

এবারও বাড়লো ঈদের ছুটি

জাতীয় পুরস্কার পাবার পর ভক্তদের সাকিবের শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT