চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেওয়াচ’ ছবির পোস্টারে আবেদনময়ী প্রিয়াংকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 20, এপ্রিল 2017
in বিনোদন
A A

বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া হলিউড মাতাচ্ছেন অনেক দিন ধরেই। বিশেষ করে ‘বেওয়াচ’ নিয়ে অনেক দিন ধরেই আলোচিত হচ্ছেন এই তারকা। কিন্তু ‘বেওয়াচ’-এর কোনো পোস্টার বা টিজারেই প্রিয়াংকাকে তেমন বলিষ্ঠ ভাবে নজরে আসেনি এতদিন। ডোয়াইন জনসন, আলেকজান্দ্রা দাদ্দারিওর উপস্থিতি নজরে পরার মতো হলেও প্রিয়াংকার উপস্থিতি কম ছিল। এই ঘটনায় প্রিয়াংকার অসংখ্য ভক্ত হতাশ হন। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতেও প্রচুর সমালোচনা হয়।

তবে, সম্প্রতি ‘বেওয়াচ’ ছবির টিম টুইটারে যে পোস্টারটি প্রকাশ করেছে, তা প্রিয়াংকার ভক্তদের মুখে হাসি ফুটিয়েছে। পুরো পোস্টার জুড়েই প্রিয়াংকা! পোস্টারে দারুণ আবদেনময়ী দেখাচ্ছে তাকে। প্রিয়াংকার সানগ্লাসে প্রতিফলিত হচ্ছে ছবির বাকি তারকাদের ছবি। পোস্টারের শিরোনাম ‘সামনে এগিয়ে দেখো’। ছবিটি মুক্তির তারিখও দেওয়া আছে পোস্টারে।

‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করেন প্রিয়াংকা। এরপর ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে হলিউডের ছবিতে অভিষেক হতে যাচ্ছে তার। ‘বেওয়াচ’ ছবিটি হলো গত শতকের নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’–এর চলচ্চিত্র রূপ। অ্যাকশন-কমেডি ছবি ‘বেওয়াচ’–এ নাইট ক্লাবের মালিক ‘ভিক্টোরিয়া লিডস’। এই চরিত্রে দেখা যাবে তাকে। সেথ গরডন পরিচালিত এই ছবিটি ২৫ মে মুক্তি পাবে। টাইমস অব ইন্ডিয়া।

‘বেওয়াচ’ টিম টুইটারে প্রকাশ করে পোস্টারটি
Tags: প্রিয়াংকা চোপড়া
Previous Post

ঢাকায় এসেছেন নাসিরউদ্দিন শাহ

Next Post

গণ নাকি ঘন পরিবহন চায় সরকার?

Next Post

গণ নাকি ঘন পরিবহন চায় সরকার?

জ্যাকুলিন ফার্নান্দেজ

জ্যাকুলিন নিখোঁজ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT