বিশ্ব মার্বেল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ব্রিটিশ দল জনসন জেটস। ফাইনালে তারা হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইয়র্কশায়ার মেডসকে।
ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সের টিনস্লে গ্রিনে কয়েকশ বছর আগে শুরু হয় মার্বেল খেলা। ১৯৩২ সাল থেকে আয়োজিত হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
‘দ্য গ্রেহাউন্ড’ পাবের কার পার্কে এ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। প্রচলিত আছে, ১৫৮৮ সাল থেকে এ স্থানে মার্বেল খেলা হয়ে আসছে।
খেলা হয় কংক্রিটের বৃত্তের বালু দিয়ে আবৃত রিংয়ের মধ্যে। এর ব্যাস ছয় ফুট। রিংয়ের মধ্যে থাকে ৪৯টি মার্বেল।

নকআউট পদ্ধতির টুর্নামেন্টের টিম ইভেন্টে প্রতিটি দলের ছয়জন করে খেলোয়াড় থাকেন। নির্ধারিত মার্বেলে লাগাতে পারলে একটি করে পয়েন্ট পাওয়া যায়। যে দল সবার আগে ২৫ পয়েন্ট পায়, তারাই চ্যাম্পিয়ন হয়।
এ বছর এই চ্যাম্পিয়নশিপে অংশ নেয় জার্মানি, যুক্তরাষ্ট্র ছাড়াও ১২টি ব্রিটিশ দল।









