চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাংবাদিক হয়রানি বন্ধে আইসিটি আইন সংশোধনের পরামর্শ দেবো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2016
in তথ্যপ্রযুক্তি
A A

সাংবাদিক হয়রানি বন্ধে আইসিটি আইনের ৫৭ ধারা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়কে পরামর্শ দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

‘তথ্য-প্রযুক্তি, নিউমিডিয়া ও গণমাধ্যম’ শীর্ষক ওই সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপরাধ ও জঙ্গিবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অবশ্যই আইন থাকা দরকার। তবে এ আইনের মাধ্যমে যাতে সাংবাদিকরা হয়রানির শিকার না হন সেদিকেও নজর রাখতে হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া তথ্য থেকে সংবাদ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। কারণ মিথ্যা ও বানোয়াট তথ্য ব্যবহার করে ষড়যন্ত্র হতে পারে, কিন্তু তা সংবাদ হতে পারে না। এ ধরনের প্রবণতা রোধেই আইসিটি আইন করা হয়েছে। এতে সংবাদমাধ্যম ও সাংবাদিকতা উভয়ই উপকৃত হবে।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে যারা মানুষ হত্যা করে, তারা মানুষ নয়। এরা যেমন সমাজের শত্রু, তেমনি দেশেরও শত্রু। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে নস্যাৎ করতে তারা গভীর ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকতা একটি আধুনিক পেশা। তাই বলে এটা পোশাক-আশাকে নয়, সম্পূর্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত হয়। সাংবাদিক হতে হলে বুদ্ধিমত্তা থাকতে হবে, আর তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। তবেই ভালো সংবাদকর্মী হওয়া সম্ভব। 

সেমিনারে মূল প্রবন্ধে সাংবাদিক অজিত কুমার সরকার বলেন, তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় প্রচলিত ধারার অনেক কিছুই বদলে গেছে। এর প্রভাবে গণমাধ্যমেও বিবর্তন ঘটছে। আগামীতে তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় গণমাধ্যম ও সাংবাদিকতা আরও বিকশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tags: আইসিটিজুনায়েদ আহমেদ পলকডিআরইউ
Previous Post

রিকশা চালিয়ে কম্পিউটার সায়েন্স পড়ছেন ইব্রাহিম

Next Post

বিশ্ব সাক্ষরতা দিবস আজ

Next Post

বিশ্ব সাক্ষরতা দিবস আজ

সৌদি আরবে পৌঁছেছেন খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT