চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদ নিলে ৮০, রশিদ ছাড়া ৫০!

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:56 অপরাহ্ন 12, এপ্রিল 2017
in জনপদ, টাঙ্গাইল
A A

রশিদ নিলে ৮০ এবং রশিদ না নিলে ৫০ টাকা! এমনি ঘোঘণা দিয়ে প্যাথলজি টেস্ট করাচ্ছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিস্ট মোছা. লিপি খাতুন। এর ফলে প্রতিদিন হাজার হাজার টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে হাতিয়ে নিচ্ছেন নিজের পকেটে। আর এ কাজ তিনি চালিয়ে যাচ্ছেন বছরের পর ধরে।

অন্যদিকে কর্তৃপক্ষ লিপি খাতুনের দুর্নীতি- অনিয়মের কথা জানলেও অজানা কারণে রয়েছেন নিশ্চুপ।

বুধবার স্থানীয় বিদ্যালয়ের শিক্ষিকা হোসনে আরা তার আত্মীয়কে ডায়াবেটিক পরীক্ষার জন্য ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। এসময় হাসপাতালের প্যাথলজিস্ট বিভাগের সামনে লম্বা লাইন দেখতে পান। দেখেন দায়িত্বরত প্যাথলজিস্ট রশিদ নিলে টাকা বেশি এবং রশিদ না নিলে টাকা কম এমন কথা বলে রশিদ ছাড়াই কম টাকায় প্যাথলজিকাল টেস্ট করিয়ে দিচ্ছেন।

এবিষয়ে তার সন্দেহ হলে তিনি লিপি খাতুনের সাথে তর্ক-বিতর্ক হয়।পরে লিপি খাতুন রসিদ নিলে ৮০ টাকা এবং রসিদ ছাড়া পরীক্ষা করালে ৬০টাকা লাগবে বলে জানান। পরে ওই শিক্ষিকা রসিদ ছাড়া ৫০টাকায় ডায়াবেটিক পরীক্ষা করান এবং তাৎক্ষণিক সাংবাদিকদের জানান।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা: জাহিদুজ্জামান জুয়েলের উপস্থিতিতে সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে হাসপাতালে আসা এরকম একাধিক রোগীর কাছ থেকে রসিদ ছাড়া প্যাথলজি পরীক্ষার টেষ্টের টাকা গ্রহণ করার সত্যতা প্রমাণ মেলে। আর এসব টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে হাসাপাতালের একটি সিন্ডিকেটের মাধ্যমে টাকা আত্মসাৎ করার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই এমন কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন একাধিক রোগী ও হাসপাতালের কর্মরতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক কর্মকর্তা জানান, লিপি খাতুনের এসব দুর্নীতি ওপেন সিক্রেট। একাধিক প্যাথলজিস্ট না থাকার সুযোগে লিপির এমন কর্মকাণ্ডে মুখ বুজে থাকতে হচ্ছে।

এদিকে ভূঞাপুর হাসপাতালটিতে সঠিক তদারকি না থাকার অভিযোগ তুলে সাধারণ রোগীরা জানান, তাদের কাছ থেকে অনিয়মের মাধ্যমে হাসপাতালের একটি সিন্ডিকেট প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। হাসপাতালটিতে সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতালে ডায়াবেটিক পরীক্ষার জন্য আসা হালিমা বেগম বলেন, বুধবার সকালে হাসপাতালে ডায়াবেটিক পরীক্ষার জন্য আসি। এ সময় হাসপাতালের প্যাথলজিস্ট লিপি খাতুন জানান রসিদ ছাড়া করালে ৫০ টাকা এবং রশিদ নিয়ে করালে ৮০ টাকা। পরে তিনি রসিদ ছাড়াই ৫০ দিয়ে ডায়াবেটিক পরীক্ষা করান।

জোবেদা বেগম নামের আরেকজন হাসপাতালে ডায়াবেটিক পরীক্ষা টেষ্টের জন্য রশিদ ছাড়াই ৬০ টাকা নেয়া হয়েছে বলে জানান।

একই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে সবুজ (৭) নামের আরেক রোগীর স্বজনরা বলেন, শিশুটির রক্ত ও অন্যান্য পরীক্ষার টেষ্ট বাবদ ২৫০ টাকা নিলেও কোন ধরনের রসিদ দেয়া হয়নি।

প্যাথলজি পরীক্ষা করতে আসা কায়সার হোসেন বলেন, রক্ত, প্রসাবসহ কয়েকটি পরীক্ষা করিয়েছি হাসপাতালে। পরীক্ষার টেষ্ট বাবদ প্রথমে ২৭০ টাকা নিয়েছেন লিপি খাতুন। টেষ্টের রিপোর্ট দেয়ার সময় আরো ২৫টাকা দিয়েছেন। তবে তিনি রিপোর্টের সাথেও কোন ধরনের রসিদ পাননি।

এছাড়াও অভিযোগ আছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের পরীক্ষার টেষ্ট না করিয়েই রিপোর্ট প্রদান করার। এতে ভুল চিকিৎসায় রোগীরা প্রতিনিয়তই বিপদের সম্মুখিন হচ্ছেন। এমন এক ঘটনা ঘটেছে গত মাসের ৬ তারিখে।

মালেকা (৭০) নামের একজন বৃদ্ধ মহিলার কোন টেষ্ট না করিয়েই রিপোর্ট প্রদান করা হয়। এতে তার অবস্থা অবনতি হলে পরে তাকে ঘাটাইল ক্যান্টনমেন্টের সিএমএইচে ভর্তি করানো হয়।

ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হোসনে আরা বলেন, অনিয়মের বিষয়টি পরিস্কার হওয়ার জন্য রশিদ ছাড়াই ৫০ টাকায় ডায়াবেটিক পরীক্ষা টেষ্ট করানো হয়। হাসপাতালে আসা অনেক রোগীই টাকার রশিদ ছাড়া টেষ্টের রিপোর্ট নিয়ে গেছে। পরে নিজের দায়িত্ববোধ থেকেই সাংবাদিকদের হাসপাতালের অনিয়মের বিষয়টি জানাই।

অভিযোগ অস্বীকার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের প্যাথলজিষ্ট লিপি খাতুন কৌশলে বলেন, হাসাপাতালে আসা রোগীদের পরীক্ষার টেষ্ট করানোর পর রিপোর্টের সাথে রশিদ দিয়ে দেয়া হয়। তবে ওই রোগীদের রেজিস্টার এন্টিসহ রিপোর্টের সাথে রশিদ দেয়ার প্রমাণ দেখাত পারেননি।

ভূঞাপুর থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সামা বলেন, আবাসিক চিকিৎসক ও আপনার মাধ্যমে অনিয়মের বিষয়টি সম্পর্কে অবগত হলাম। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট অবহিত করা হবে।

Previous Post

জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকর

Next Post

জঙ্গি নেতা মুফতি হান্নানের যত অপরাধ

Next Post

জঙ্গি নেতা মুফতি হান্নানের যত অপরাধ

বাংলাদেশে জঙ্গিবাদের ভয়ঙ্কর গডফাদার মুফতি হান্নান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT