চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোমরা গরুর নিরাপত্তা দিতে পারো কিন্তু নারীর না: জয়া বচ্চন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 12, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা এনে দিতে পারলে ১১লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে বিজেপি যুবনেতা যোগেশ ভার্সেই এমন ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সংসদে শুরু হয় তুমুল হট্টগোল। রাজ্যসভায় সব দল বিজেপির এই যুবনেতার সমালোচনায় যোগ দেয়। তৃণমূলের পাশে দাড়িয়ে এদিন জয়া বচ্চনও যুবনেতাকে সমালোচনা ও হুশিয়ারি করে বলেন, তুমি গরুর নিরাপত্তা দিতে পারো কিন্তু নারীর না।

সমাজবাদী পার্টির এমপি জয়া বচ্চন বলেন, একজন নারী সর্ম্পকে কথা বলার সময় কিভাবে বলতে হয়,তা মনে হয় বিজেপি নেতাদের জানা নেই, আমরা শুধু গরুর নিরাপত্তা দিতে পারি কিন্তু নারীর সুরক্ষা নিশ্চিত করতে পারিনা। কেননা নারীরা বিভিন্ন নৃশংতার সম্মুখীন হচ্ছে।

তার এ্ই কথার পরে সবাই হইচই শুরু করলে তিনি আরও উত্তেজিত হয়ে বলেন একজন নারী মুখ্যমন্ত্রীর সম্পর্কে এরকম নৃশংস মন্তব্য কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।

এই মন্তব্যের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি বলেন, কেউ এমন কথা বলে থাকলে সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তার কথায় বিরোধীরা শান্ত না হয়ে বিজেপি নেতার গ্রেফতারের দাবি জানান।

এই সময় বিজেপির রুপা গাঙ্গুলী পাল্টা আক্রমণ করে বলেন, আমি একজন নারী, আমি নিজে পুলিশের সামনে নানাভাবে আক্রান্তের শিকার হয়েছি। কিন্তু পুলিশ দর্শকের ভূমিকায় থেকেছে। তিনি প্রশ্ন করে বলেন মুখ্যমন্ত্রী নিজেই নারীদের নিরাপত্তা দিতে জানেন কি?

পার্লামেন্টেরিয়ান শুকেন্দু শেখর এই বিষয়টি সংসদে উপস্থাপন করলে সবাই এটার সমালোচনা করেন।তখন তিনি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

কংগ্রেসম্যান মাল্লিকার্জুন কারেজ বলেন, এ্ই আচরণের বিরুদ্ধে সরকারকে একটা শক্তিশালী বার্তা পৌছে দেওয়া উচিৎ।

উল্লেখ্য বীরভূমতে হনুমান জয়ন্তীর র‌্যালীতে পুলিশের কঠোর অবস্থানের জন্য ভারতীয় জনতা পার্টির যুবনেতা যোগেশ ভার্সেই মমতাকে দায়ী করেন।পুলিশ যেভাবে মানুষের উপর লাঠি চার্য করেছে,অত্যাচার করেছে তার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে দৈত্য বলে অভিহিত করেন। এই ঘটনার জন্য তিনি মমতাকে দায়ী করে তার মাথার জন্য ১১ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেন।বিজেপি নেতা বলেন, যদি কেউ আমাকে মমতার মাথা এনে দিতে পারে তবে তিনি ১১ লাখ টাকা পুরষ্কার দিবেন।

Tags: জয়া বচ্চনবিজেপিমমতা বন্দ্যোপাধ্যায়
Previous Post

বর্ষবরণের জন্য প্রস্তুত চারুকলা

Next Post

শাবি ছাত্রলীগের কমিটি স্থগিত

Next Post
ছাত্রলীগ

শাবি ছাত্রলীগের কমিটি স্থগিত

এমা স্টোন

ইতি! এমা স্টোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT