চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের ‘বিরল প্রথম’ থেকে ২৫ কদম দূরে গেইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 10, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

টি-টুয়েন্টির ধুমধাড়াক্কা ক্রিকেটের বড় বিনোদন বা বিজ্ঞাপনের নাম ক্রিস গেইল। ক্যারিবীয় এই ব্যাটসম্যান ইতিহাসে বিরল এক রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে। আর মাত্র ২৫ রান করতে পারলেই টি-টুয়েন্টিতে দশ হাজার রান পূর্ণ হবে গেইলের।

বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া টি-টুয়েন্টি লিগে অবধারিত নাম গেইল। এই ফরম্যাট দাপিয়ে বেড়ানো অন্যদের মধ্যে আর কেউই তার সমান রান করতে পারেননি। গেইল পা বিরল এই মাইলফলকে পা রাখা প্রথম ব্যাটসম্যান হতে যাচ্ছেন। বর্তমানে তার নামের পাশে আছে ৯ হাজার ৯৭৫ রান। যার মধ্যে সেঞ্চুরি ১৮টি, হাফসেঞ্চুরি ৬০টি। আর ছক্কা হাঁকিয়েছেন ৭৩৫টি। ঘরোয়া টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি, ফিফটি ও ছক্কার রেকর্ডও বাঁহাতি গেইলের দখলে।

আইপিএলে সোমবার দিনের একমাত্র ম্যাচে রাতে গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে ক্রিস গেইলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিনই দশ হাজারি ক্লাবে নাম লেখানোর সুযোগ থাকছে তার।

রয়্যাল চ্যালেঞ্জার্সরা এখন পর্যন্ত চলতি আসরে দুটি ম্যাচ খেলে একটি জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে আছে ষষ্ঠ অবস্থানে। কিংস ইলেভেন এক ম্যাচ খেলে শতভাগ জয়ে টেবিলে তিনে রয়েছে।

দুই দলের মুখোমুখি লড়াই অবশ্য এগিয়ে রাখছে পাঞ্জাবকে। আইপিএলের ইতিহাসে তাদের ১৮ বারের দেখায় ১০টিতে জয় পাঞ্জাবের, ৮টিতে বেঙ্গালুরুর। তবে দু’দলের জয় পরাজয় ছাপিয়ে ক্রিস গেইলের ইতিহাস গড়ার ম্যাচের দিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা।

Tags: আইপিএল-২০১৭
Previous Post

শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছে : অপু বিশ্বাস

Next Post

শাকিবকে বিয়ে করে নাম পাল্টেছেন অপু বিশ্বাস

Next Post

শাকিবকে বিয়ে করে নাম পাল্টেছেন অপু বিশ্বাস

পয়লা বৈশাখের অনুষ্ঠান সীমিত করার নির্দেশনা কি অশনি সংকেত?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT