চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃত্যশিল্পী ন্যান্‌সি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 09, এপ্রিল 2017
in বিনোদন
A A
ন্যান্‌সি

ন্যান্‌সি

জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্‌সি ছোটবেলায় ছিলেন নৃত্যশিল্পী। নেত্রকোনায় যে কোনো অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হতো ছোট্ট ন্যান্‌সিকে। জানালেন, তিনি নাচ করেছেন ক্লাস টেন পর্যন্ত। পাশাপাশি আবৃত্তিও করেছেন।

আজ রোববার সকালে ন্যান্‌সি জানান, নেত্রকোনায় তার মা প্রয়াত জোছনা হক একটি সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করতেন। এই সংগঠনের সব অনুষ্ঠানেই তিনি অংশ নিয়েছেন। নেত্রকোনার বিভিন্ন এলাকায় গিয়েও অনুষ্ঠান করেছেন।

কিন্তু একসময় পুরোপুরি গানের দিকে ঝুঁকে পড়েন ন্যান্‌সি। বললেন, ‘বাসার সবার চাওয়া ছিল, আমি গান করব। ছোটবেলার থেকে শুনতে শুনতে একসময় গানের শিল্পী হয়ে যাই। স্কুল থেকে বের হওয়ার পর আর নাচ করা হয়নি।’

‘শুনতে চাই তোমায়’ ন্যান্‌সির পাঁচ নম্বর অ্যালবাম। গান থাকছে তিনটি—‘শুনতে চাই তোমায়’, ‘আহা! বৃষ্টি’ আর ‘একসঙ্গে হাঁটব বৈশাখে’। পহেলা বৈশাখের আগেই বের হবে। কারণ বৈশাখ উপলক্ষেই অ্যালবামটি তৈরি করেছে সিডি চয়েস। গানের কথা লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত আয়োজন করেছেন চিরকুটের ইমন চৌধুরী।

নিজের পাঁচ নম্বর অ্যালবাম নিয়ে ন্যান্‌সি বলেন, ‘অ্যালবামের তিনটা গান তিন রকম। একটার সঙ্গে অন্যটির কোনো মিল নেই। শ্রোতারা অবশ্যই নতুনত্ব পাবেন। আমি তো বলব, বৈশাখী উৎসবে এবার নতুন মাত্রা যোগ করবে আমার অ্যালবামটি।’

Tags: ন্যান্সি
Previous Post

পাহাড়ি ঢলে দিশেহারা কিশোরগঞ্জের কৃষক

Next Post

বাল্যবিবাহ ঠেকাতে যা করতে বললেন সাহসী শারমিন

Next Post

বাল্যবিবাহ ঠেকাতে যা করতে বললেন সাহসী শারমিন

আজমীর শরীফে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT