চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনে লরি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪, গ্রেফতার ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 08, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি শপিং মলে লরি চালিয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে। সবশেষ খবর পর্যন্ত ওই হামলায় নিহতের সংখ্যা চার জন। আহত হয়েছে ১২ জন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। সিসিটিভির ভিডিওচিত্র দেখে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

ঘটনার পর শহরে নিরাপত্তা জোরদার করা হয়। শপিং মলের দোকানীদের পাশের ভবনগুলোতে সরিয়ে নেয়া হয়। কয়েকটি স্কুলসহ বেশ কিছু জায়গা খালি করা হয়। এছাড়া যারা যান চলাচলে বিঘ্ন ঘটার কারনে কারণে বাড়ি যেতে পারেনি তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।

শুক্রবার দুপুরে স্টকহোমের কুয়িন স্ট্রীটের ব্যস্ততম শপিং মলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ব্যবহৃত লরিটি একটি বিয়ার কোম্পানির। ঘটনাস্থলের কিছু দূরে এটি ছিনতাই করা হয় বলে কোম্পানি সূত্র জানায়।

তবে হামলার পরপরই এর চালক ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পরে সিসিটিভির চিত্র দেখে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। এদের একজনকে স্টকহোমের মারস্তা থেকে গ্রেফতার করা হয়। পরে জুলস্তা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে যোগসূত্র রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের একজনের ছবিও প্রকাশ করা হয়েছে। এছাড়া সন্দেহজনক আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানান।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লফভেন শুক্রবার রাতে বিবৃতি দিয়েছেন। তিনি জানান, ‘শত্রুর কারণে’ সুইডেনের মর্যাদা, গণতন্ত্র এবং স্বাধীনতা কখনো ক্ষতিগ্রস্ত হবে না।

Tags: সন্ত্রাসী হামলাসুইডেন
Previous Post

সিরিয়ায় আরও হামলা চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

Next Post

হাজারীবাগে ট্যানারির গ্যাস-পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্নের কাজ শুরু

Next Post

হাজারীবাগে ট্যানারির গ্যাস-পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্নের কাজ শুরু

তাহসান

চ্যারিটি চলচ্চিত্রে তাহসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT