চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফিসের চোখে ‘মানুষ মাশরাফি’ বিশেষ চরিত্র

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:40 অপরাহ্ন 05, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেট খেলার পথ হারিয়েছেন চোটের সঙ্গে লড়তে লড়তে। ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটে খেলছিলেন শতভাগ দিয়ে, সেরা পারফর্মার হয়েই। কিন্তু হঠাৎ করেই ছোট ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাশরাফি বিন মর্তুজা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটিই শেষ তার। অধিনায়কের হঠাৎ সিদ্ধান্তে স্তব্ধ ক্রিকেটপ্রেমীরা। অন্যদের মতো ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক শাহরিয়ার নাফিসও প্রস্তুত ছিলেন না এমনটা শোনার।

নাফিস ভেবেছিলেন আরও কিছুদিন খেলে টি-টুয়েন্টিকে বিদায় জানাবেন মাশরাফি। বুধবার টি-টুয়েন্টি অধিনায়কের অবসর, নেতৃত্ব, চোটজর্জর ক্যারিয়ার নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন নাফিস।

টি-টুয়েন্টি থেকে অবসর: মাশরাফি ভাই দুর্দান্তভাবে টিমকে নেতৃত্ব দিচ্ছিলেন। উনি আরও অনেকদিন খেলতে পারতেন যদি তাকে এতগুলো অপারেশনের মধ্য দিয়ে না যেতে হত। টি-টুয়েন্টি থেকে তার বিদায়ের সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত ছিলাম না। তারপরও বিশ্বাস করি উনি চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম টি-টুয়েন্টি: এতটুকু মনে পড়ে মাশরাফি ভাই যখন টিমে ঢুকেছেন, তখন থেকে টিমে পেস বোলিংয়ে নেতৃত্ব দিতেন। ওই সময় ব্যাট হাতেও সফল একজন ছিলেন। ওই ম্যাচটায় উনি ভালো করেছিলেন। জিম্বাবুয়ের সঙ্গে পুরো সিরিজেই ব্যাটে-বলে ভালো করেছিলেন। তখন উনি মাত্র অপারেশন থেকে ফিরেছেন।

মাশরাফির নেতৃত্ব: দেখুন, উনি একজন অসাধারণ লিডার। বাংলাদেশের ক্রান্তিকালে ওনার হাতে অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছে। কত অল্প সময়ে দেখেন বাংলাদেশ কোথায় গিয়েছে। মাশরাফির যোগ্য নেতৃত্বের কারণে এটা হয়েছে। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। উনি যেভাবে করে ড্রেসিরুমের সবাইকে মোটিভেট করেন, তাতে অন্যদের পারফর্ম করা সহজ হয়।

যে স্মৃতি ভোলার নয়: এখনও মনে আছে। আমি তখন আইসিএল থেকে ব্যাক করেছি। ব্যাক করার পর সেটা আমার তৃতীয় সিরিজ ছিল। ২০১০ সালে যেবার নিউজিল্যান্ডকে আমরা প্রথম হোয়াইটওয়াশ করলাম। ক্যাম্প চলছিল। মাশরাফি ভাই এসে বললেন, তামিম ইনজুরিতে, আমি তোর কথা ম্যানেজমেন্টকে বলেছি। তুই তিনটা ম্যাচ খেলবি। মনোযোগ দিয়ে খেলিস, ভালো করবি ইনশাআল্লাহ। ক্যাপ্টেনের কাছে থেকে যে এরকম একটা নিশ্চয়তা! আমার সিরিজটা খুব ভালো গিয়েছিল।

মাশরাফির মানসিক দৃঢ়তা: ব্যক্তিগতভাবে প্রত্যেকটা প্লেয়ারের ওপর দায়িত্বশীল উনি। বড়গুণ মনের ভেতর ঘুরে দাঁড়ানোর শক্তি। শক্ত মনোভাব নিয়ে ফিরে আসা। একটু পেছনে চলে গেলে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছেন। মাশরাফি একটা বিশেষ চরিত্র। ঘরে-বাইরে, মাঠে সব জায়গায় প্লেয়ারদের কাছে টেনে নেন। পারফরম্যান্স তো পরে, মানুষ মাশরাফি আমার কাছে বিশেষ একটা চরিত্র। যার কারণে সে সবার থেকে আলাদা। আউটস্ট্যান্ডিং।

Tags: নাফিসমাশরাফি
Previous Post

‘অভিনেত্রী তকমাটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি’

Next Post

আইপিইউ: শেষ হলো দেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন

Next Post

আইপিইউ: শেষ হলো দেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন

চিতা বাঘের ভয়ে বিমান চলাচল বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT