চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর দুর্লভ ছবির সম্ভার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 পূর্বাহ্ন 04, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A

বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সাত শতা‌ধিক দুর্লভ আ‌লোক‌চিত্র প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কা‌ছে হস্তান্তর করেছেন ফটো সাংবাদিক ইয়াসিন কবির জয়। ছবিগুলোর মধ্যে প্রায় চারশ ছবিই অপ্রকাশিত। সোমবার রাতে গণভবনে ছবিগুলো পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

সেসময় প্রধানমন্ত্রী ব‌লেন, এই দুর্লভ ছ‌বির সম্ভার থে‌কে জা‌তির পিতা‌কে নি‌য়ে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের প্রকা‌শিতব্য গ্র‌ন্থে ছবি ব্যবহার করা যাবে।

ফোকাস বাংলার ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন কবির জয়ের দেয়া ছবিগুলোর মধ্যে ৪৯৩টি আ‌লোক‌চি‌ত্রের প্রিন্ট ক‌পি এবং আ‌গে হস্তান্তর করা ২২৬ কপি ছ‌বির প্রিন্ট কপিসহ মোট সাতশতাধিক ছবির সফটক‌পি রয়েছে।

সেসময় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের স‌ঙ্গে সংযুক্ত বাস‌সের সি‌নিয়র ফ‌টো সাংবা‌দিক সাইফুল ইসলাম ক‌ল্লোল বঙ্গবন্ধুর দুই কন্যার সংগৃহিত দুর্লভ কিছু ছবি, হা‌ঙ্গে‌রি ও সৌদি আরব সফ‌রের দুইটি ছবির অ্যালবাম প্রধানমন্ত্রীর হা‌তে তু‌লে দেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ফরিদপুর সফরের একটি অ্যালবাম ও ড. ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়ীতা প্রকাশনী থেকে প্রকাশিতব্য গ্রন্থ ‘স্মৃতিসুধা’র কপিও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ইয়াসিন কবির।

আয়োজনে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল শফিক রহমান ও প্রধানমন্ত্রীর ডেপু‌টি প্রেস সে‌ক্রেটা‌রি নজরুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গবন্ধু
Previous Post

ইমার্জিং সেরাদের স্বপ্নের কথা

Next Post

রাশিয়ায় পাতালরেলে হামলা: দুই সন্দেহভাজনের খোঁজ

Next Post

রাশিয়ায় পাতালরেলে হামলা: দুই সন্দেহভাজনের খোঁজ

নারী সঙ্গী না পেয়ে রোবটকে বিয়ে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT