চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাবি ছাত্রলীগের মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 01, এপ্রিল 2017
in শিক্ষা
A A

মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত চার দিনের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে মানবন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গেইট সংলগ্ন ঢাকা-আারিচা মহাসড়কের পাশে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিল। আমাদের হয়তো মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি। কিন্তু আমাদের সামনে জঙ্গিবাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সে যুদ্ধে আমরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলবো।

এসময় তিনি আরো বলেন, জঙ্গি একটি সামাজিকব্যাধি। সেই ব্যাধি থেকে আমাদেরকে বেড়িয়ে আসতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলেই সকলের অবস্থান থেকে জঙ্গিবিরোধী মোকাবেলা করতে হবে। কোন ধর্মেই লেখা নেই মানুষ হত্যা করে সম্প্রদায়িকতা গড়ে তুলতে হবে। অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্রলীগ লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে।

সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি এদেশের সম্বৃদ্ধি ও উন্নয়নকে ব্যাহত করার জন্য এবং দুষ্কৃতিকারী রাজাকার ও স্বাধীনতাবিরোধী চক্রকে বাচাঁনোর জন্য জঙ্গি হমলার মতো তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তিনি সিলেটের আতিয়া মহলে জঙ্গি হামলায় নিহত ছাত্রলীগকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিহত সদস্যদের স্মরণ করে বলেন, জঙ্গি হামলায় আমরা আর কোনো মায়ের সন্তানকে হারাতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক।

Tags: জাবি
Previous Post

অটিস্টিক শিশুরাও সমাজকে দিতে পারে অনেক কিছু

Next Post

আইপিইউ সম্মেলনে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ফাইল ছবি

আইপিইউ সম্মেলনে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT