চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটন খাতে প্রবৃদ্ধি অর্জনে বাধা যখন জঙ্গিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 30, মার্চ 2017
in অর্থনীতি
A A

জঙ্গিবাদ দেশের পর্যটন খাতে প্রবৃদ্ধি অর্জনে বাধা সৃষ্টি করছে উল্লেখ করে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নিজস্ব শক্তি দিয়েই এই অপশক্তির মোকাবেলা করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পর্যটন খাতে দেশের সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা।

‘ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট-২০১৭’ শিরোনামে আয়োজিত মেলার উদ্বোধন করেন মন্ত্রী।

বেসরকারি ইউএস-বাংলা এয়ার লাইন্সের সহায়তায় ট্রাভেল অ্যান্ড টুরিজম পাবলিকেশন মেলার আয়োজক। এটি ঢাকা ট্রাভেল মার্ট (ডিটিএম) এর ১৪তম আয়োজন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিটিএম’র এয়ারলাইন্স পার্টনার।

রাশেদ খান মেনন বলেন, জঙ্গিবাদ দেশের পর্যটন খাতে প্রবৃদ্ধি অর্জনে বাধা সৃষ্টি করছে। অতীতের মতো আমাদের নিজস্ব শক্তি দিয়েই এই জঙ্গিবাদ মোকাবেলা করা হবে।

তিনি আরো বলেন, আগামী ১ এপ্রিল ঢাকায় শুরু হবে আন্তঃপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন। এই বিশাল আন্তর্জাতিক সম্মেলন জঙ্গিবাদ সমস্যা মোকাবেলা করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ টুরিজম বোর্ডের সিইও নাসির উদ্দিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমেদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, ইউএস-বাংলা এয়ার লাইন্সের সিইও ইমরান আসিফ এবং ঢাকা ট্রাভেলস মার্টের চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম।

স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৫০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে আছে ন্যাশনাল টুরিজম অর্গানাইজেশন (এনটিওএস), এয়ারলাইন্স, টুর অপারেটর, হোটেল, রিসোর্ট, অনলাইন বুকিং পোর্টাল এবং হেলথকেয়ার সাভির্স প্রোভাইডারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পযর্ন্ত মেলা সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলার সমাপনি দিনে দশর্কদের উপস্থিতিতে র‌্যাফল ড্র হবে।

 

Tags: ইউএস-বাংলা এয়ারলাইন্সপর্যটনরাশেদ খান মেনন
Previous Post

টঙ্গিতে জঙ্গি বিরোধী অভিযানে আটক তিন

Next Post

মোস্তাফিজকে আইপিএল খেলতে নিষেধ করেছেন মাশরাফি

Next Post

মোস্তাফিজকে আইপিএল খেলতে নিষেধ করেছেন মাশরাফি

‘পদ্মশ্রী’ পেলেন কোহলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT