চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তির গানে কোনাল ও কিশোর

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
12:30 অপরাহ্ন 22, মার্চ 2017
in বিনোদন
A A
কিশোর ও কোনাল

কিশোর ও কোনাল

‘তোমাকে চাই আমি আরও কাছে, তোমাকে বলার আরও কথা আছে’- এমন কথার গানটি গাওয়া হয়েছিল আশির দশকের শুরুর দিকের সুপারহিট ছবি মমতাজ আলীর পরিচালনায় ‘নসিব’–এর জন্য। গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর ও সংগীত পরিচালক ছিলেন আলাউদ্দিন আলী। দীর্ঘদিন পর গানটি নতুন করে গাওয়া হয়েছে। তবে এবার এটি দ্বৈতকণ্ঠে গাওয়া হলো। শিল্পীরা হলেন সোমনুর মনির কোনাল ও কিশোর। এ গানে নতুন করে সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।

গতকাল মঙ্গলবার এই গানের রেকর্ডিং হয়েছে ইমনের ইস্কাটনের ভেলোসিটি স্টুডিওতে। শামীম আহমেদ রনির পরিচালনায় ‘ধ্যাততেরিকি’ ছবির জন্য জনপ্রিয় এ গানটির রিমেক করা হয়েছে বলে জানান কণ্ঠশিল্পী কিশোর।

রেকর্ডিংযের সময় কিশোরের সেলফিতে শওকত আলী ইমন

তিনি বলেন, ‘এটি আমার প্রিয় একটি গান। রুনা ম্যাডামের গাওয়া ও আলাউদ্দিন আলী স্যারের সংগীতে এ গানটি তৈরি করা হয়। গানটি আমার ও কোনালের কণ্ঠে রেকর্ড করা হয়েছে আবার। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি জনপ্রিয় গানটি নিজের কণ্ঠে তুলতে পেরে।’

তিনি আরও বলেন, ‘গানটি ছিল শুধু রুনা ম্যাডামের কণ্ঠে। এবার দুজন গেয়েছি। বিষয়টিও আমার কাছে নতুন।’

‘ধ্যাততেরিকি’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।

আশির দশকের সেই তুমুল জনপ্রিয় গান

https://www.youtube.com/watch?v=BKjnIKmw_2Y

Tags: কিশোরকোনাল
Previous Post

টাঙ্গাইলে নিয়ম নীতি উপেক্ষা করে নির্মিত হচ্ছে অবৈধ ইটভাটা

Next Post

স্বাধীনতা দিবসের নাটক ‘মুখের দিকে দেখি’

Next Post
‘মুখের দিকে দেখি’ নাটকের দৃশ্য

স্বাধীনতা দিবসের নাটক ‘মুখের দিকে দেখি’

ট্রাম্পের সহযোগীর বিরুদ্ধে ইউক্রেন থেকে নগদ অর্থ নেয়ার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT