চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের আলোচনার প্রস্তাবকে তাচ্ছিল্য করছে সরকার: রিজভী

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
9:34 অপরাহ্ন 18, মার্চ 2017
in রাজনীতি
A A

জঙ্গিবাদ আজকে যে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে তা সরকারের রাজনৈতিক কৌশল মন্তব্য করে রিজভী আহমেদ বলেছেন, দেশের সব মানুষকে সাথে নিয়ে পদক্ষেপ গ্রহণ করলে এই দুষ্ট চক্র জঙ্গীবাদকে দমন করা যাবে।কিন্তু এই সমস্যা নিরসনে আমরা আলোচনার প্রস্তাব দিলে সরকার তুচ্ছ-তাচ্ছিল্য করছে, অবহেলা করছে। এভাবে দেশ চলতে পারেনা ।

বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভায় সভাপতির বক্তব্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এসব কথা বলেন।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।

রিজভী আহমেদ বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ দমন করতে হবে। নয়তো এ থেকে মুক্ত হওয়া সম্ভব হবে না । কিন্তু বর্তমান সরকার দেশের মানুষকে সঙ্গে নিতে রাজি নয় দাবি করে রিজভী বলেন, তারা জনগণের উপর আস্থা রাখে না।

তিনি আরও বলেন, আমরা চেয়েছি, একসাথে সবাই দানবদের বিরুদ্ধে দাঁড়াব, দেশকে রক্ষা করবো। কিন্তু আমাদের প্রস্তাব তারা গ্রহণ করে না। উল্টো তুচ্ছ-তাচ্ছিল্য করে বেড়ায়।

রিজভী দাবি করেন, এর দ্বারা বুঝা যায় জঙ্গিবাদ তাদের সৃষ্টি। এর রিমোট কন্ট্রোল সরকারের হাতে, যখন তাদের প্রয়োজন হয় সেটি ব্যবহার করে।

তিনি অভিযোগ করে বলেন, যখন ভারতের সাথে চুক্তির বিরুদ্ধে মানু্ষ প্রতিবাদ করছে তখনই সরকার প্রসঙ্গ পরিবর্তনের জন্য  জঙ্গিবাদের নাটক সাজিয়েছে। বিএনপি জঙ্গিবাদ ও উগ্রবাদকে ঘৃণা করে জানিয়ে রিজভী বলেন, জঙ্গিবাদ দমনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রিজভী আহমেদ আরও বলেন, অপরাধ বিশেষজ্ঞরা গবেষণা করে যে কথা বলে তা সরকার অস্বীকার করে। র‌্যাবের প্রধান এক কথা বলেন তো পুলিশের প্রধান আরেক কথা বলে মানুষকে বিভ্রান্তিকর তথ্য দেন।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুনেছি ভারতের সাথে চুক্তি হবে। ভারত বলছে নিরাপত্তা চুক্তি।আর বাংলাদেশ সরকার বলছে সমঝোতা স্বাক্ষর। সরকার জনগণ থেকে তথ্য গোপন করছে বলে অভিযোগও করেন তিনি।।

খন্দকার মোশাররফ  আরও বলেন, ভারতের সাথে অন্য কোন চুক্তি হওয়ার আগে তিস্তা চুক্তি হতে হবে। আগে আমরা পানির ন্যায্য হিস্যা চাই। নয়তো জনগণ কোন চুক্তি মেনে নিবে না বলেও হুশিয়ারী করে দেন তিনি।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক সুকুমল বড়ুয়া প্রমুখ।

Tags: ড.খন্দকার মোশাররফ হোসেনবিএনপিরিজভী আহমেদ
Previous Post

গানের শুটিং বাকি, কিন্তু ছবি আসবে পহেলা বৈশাখে

Next Post

কারিনার কোলে তৈমুরের ছবি ফাঁস

Next Post

কারিনার কোলে তৈমুরের ছবি ফাঁস

ফখরুল

দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT