চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিট মোস্তাফিজে মাশরাফির স্বস্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 18, মার্চ 2017
in স্পোর্টস
A A

মোস্তাফিজ জ্বলে উঠেছেন আর বাংলাদেশ ম্যাচ হেরেছে এমনটা হয়েছে খুব কমই। এ বাঁহাতি পেসারের জ্বলে ওঠা মানেই বাংলাদেশের জয়। অস্ত্রোপচারের পর শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়া গেছে শতভাগ ফিটনেস নিয়ে। টেস্ট সিরিজে খুব বেশি উইকেট না তুলতে পারলেও বোলিং করে যাচ্ছেন স্পেলের পর স্পেল। এমন মোস্তাফিজকে দেখে স্বস্তি পাচ্ছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওয়ানডে স্কোয়াডে যোগ দিতে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে বসে মাশরাফি বলেন, ‘মোস্তাফিজ আমাদের সেরা বোলার। ওকে ওর সেরা অবস্থায় পাওয়া আমাদের জন্য সবসময় বিরাট সুবিধা। অন্য টিমের জন্য তেমনি অসুবিধার। আশা করবো টেস্ট সিরিজ খেলার পর যথাযথ বিশ্রাম নিয়ে ফিট থাকবে এবং সেরাটাই দেবে, যেটা সবসময় মোস্তাফিজ দিয়ে এসেছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী মাশরাফি। তবে সামর্থ্যের পুরোপুরি প্রয়োগ চান তিনি, `সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজটি জেতা সম্ভব। আমরা যে কয়েকটা সিরিজ আগে জিতেছি বেশিরভাগ জায়গায় ভালো করেছি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে। যে সব ম্যাচে হেরেছি তিন বিভাগেই খারাপ করেছি। আমাদের যে টিম সব জায়গায় ভালো করতে পারলে সিরিজ জেতা অবশ্যই সম্ভব।’

ওয়ানডে দলে যোগ দিতে মাশরাফির সঙ্গে শ্রীলঙ্কা রওনা হয়েছেন নুরুল হাসান সোহান, শুভাগত হোম ও নবাগত সানজামুল ইসলাম। শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ছাড়েন এই চার ক্রিকেটার।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রথম ওয়ানডে ২৫ মার্চ। ২৮ মার্চ ও ১ এপ্রিল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ওয়ানডে সিরিজের আগে ২২ মার্চ নিজেদের ঝালিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচ পাবে মাশরাফি বাহিনী। ওয়ানডে সিরিজ শেষে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে টাইগাররা।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
Previous Post

সীতাকুণ্ডে আরো বোমা-বিস্ফোরক উদ্ধার

Next Post

আইএস নয়, দেশীয় সন্ত্রাসীরাই নাশকতা চালাচ্ছে: ডিএমপি কমিশনার

Next Post
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

আইএস নয়, দেশীয় সন্ত্রাসীরাই নাশকতা চালাচ্ছে: ডিএমপি কমিশনার

এমন ‘আউট’ও আউট না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT