চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে সাইফউদ্দিন ও আবুল হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 18, মার্চ 2017
in স্পোর্টস
A A

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে ২২ মার্চ ডাম্বুলায় হবে ম্যাচটি। প্রস্তুতি ম্যাচটি খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন দুই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু। ইমার্জিং কাপের স্কোয়াডে থাকা এই দুই ক্রিকেটার শ্রীলঙ্কা যাবেন রোববার। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তথ্যটি নিশ্চিত করেছেন।

টেস্ট সিরিজ খেলা যে ক্রিকেটাররা ওয়ানডে দলে আছেন তাদের কয়েকজনকে বিশ্রাম দিতেই দুই পেস অলরাউন্ডারকে পাঠানো হচ্ছে বলে জানান মিনহাজুল, ‘টিম ম্যানেজমেন্টের চাওয়ায় আমরা দুই ক্রিকেটারকে পাঠাচ্ছি। রোববার যাবে ওরা। টেস্ট সিরিজে যারা খেলছে তাদের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে প্রস্তুতি ম্যাচে।’

আবুল হাসান আগে জাতীয় দলে খেলেছেন। ৩টি টেস্ট, ৬টি ওয়ানডে আর ৪টি টি-টুয়েন্টি ম্যাচে থেমে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। গত বিপিএলে ভালো বোলিং করেছেন। বৃহস্পতিবার ফতুল্লায় ইমার্জিং কাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও অসাধারণ বোলিং করেন এই ডানহাতি পেসার।

গত বছর ঘরের মাঠে যুব বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন ফেনীর ক্রিকেটার সাইফউদ্দিন। পরে বিপিএল ও বিসিএলে নৈপুণ্য দেখান এই তরুণ। ভবিষ্যতের জন্য তাকে তৈরি করছে বিসিবি।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রথম ওয়ানডে ২৫ মার্চ। ২৮ মার্চ ও ১ এপ্রিল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে টাইগাররা।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
Previous Post

হ্যান্ডশেক না করে মেরকেলকে অপমান করলেন ট্রাম্প

Next Post

নীলফামারীতে কমিউনিটি ক্লিনিকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না মানুষ

Next Post

নীলফামারীতে কমিউনিটি ক্লিনিকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না মানুষ

কুষ্টিয়ার খাজানগরে উড়ছে বিষাক্ত ছাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT