চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাচ, গান আর কথায় মুখর ‘বঙ্গবন্ধু উৎসব’

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
2:56 অপরাহ্ন 17, মার্চ 2017
in বিনোদন
A A
বঙ্গবন্ধু উৎসবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্য অতিথিরা

বঙ্গবন্ধু উৎসবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্য অতিথিরা

‘মুজিবুর আছে বাঙালীর অন্তরে, বাঙালীর ঘরে ঘরে’— জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কোনাল গেয়েছেন গানটি। এই গানের মধ্য দিয়ে আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয় ‘বঙ্গবন্ধু উৎসব’। আয়োজন করেছে বাঙালী সাংস্কৃতিক জোট।

উৎসবের প্রথমপর্বে ছিল আলোচনা, বঙ্গবন্ধু ও মুক্তি নিয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে নাচ আর গান।

উৎসবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

‘বঙ্গবন্ধু উৎসব’ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান, নাট্যব্যক্তিত্ব ইনমুল হক। আরও উপস্থিতি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি’ গানের শিল্পী অংশুমান রায়ের ছেলে ভাস্বর রায়, কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, লিলি ইসলাম, বাঙালী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশারসহ অনেকে। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বাঙালি জোটের সভাপতি চয়ন ইসলাম। উৎসব যৌথভাবে উপস্থাপনা করেন আনজাম মাসুদ ও মৌসুমী বড়ুয়া।

সকালে পায়রা উড়িয়ে ‘বঙ্গবন্ধু উৎ​সব’ চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘এই মাস কয়েকটি কারণেই গৌরব আর আনন্দের। এই মাসে স্বাধীনতার ঘোষণা হয়েছে। শেখ মুজিবুর রহমানের ঘোষণায় বাঙালী ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয়মাস যুদ্ধের মধ্য দিয়ে একটি নতুন দেশের সূচনা হয়। তার নাম বাংলাদেশ। এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম হয়। দিনটি জাতীয় শিশু দিবসও।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমরা তার পরবর্তী প্রজন্ম তার স্বপ্নের বাস্তবায়ন করেই ছাড়ব। সেই ধারাবাহিকতায় আমরা বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনার নের্তৃত্বে এগিয়ে চলেছি।’

শিশু–কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করছেন অতিথিরা

মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের গৌরবের প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান ব্যক্তির জন্মদিনে কিছু বলার সুযোগ পেয়েছি, তাই নিজেকে ধন্য মনে করছি।’

লিয়াকত আলী লাকী বলেন, ‘বঙ্গবন্ধুর চেতনার আলোকে আলোকিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার দৃপ্ত শপথ নেব— এটাই হউক আমাদের আজকের আয়োজনের মুল মন্ত্র।’

হাশেম খান বলেন, ‘আজ শিশু দিবস। আজ বঙ্গবন্ধুর জন্মদিবস। এই দিবসে ছোট ছোট শিশুরা চিত্রাঙ্কনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে আঁকছে। এর মধ্য দিয়ে শিশুদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে সচেতনতা বাড়বে।’

আলোচনা পর্বের আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। তারপর চিত্রশিল্পী হাশেম খানকে সঙ্গে নিয়ে তিনি শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও উদ্বোধন করেন। তিনি বলেন, ‘আজ যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আঁকছে, তারা কেউ এর কিছুই দেখেনি। অথচ তাদের মনের পটে আঁকা আছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চিত্র। তাই নিয়ে তারা আঁকছে।’

বঙ্গবন্ধু উৎসবে গান গেয়েছেন কোনাল

সাংস্কৃতিক আয়োজনে ছিল মনোমুগ্ধকর সব পরিবেশনা। বাঙালী সাংস্কৃতিক জোটের শিল্পী ও উপস্থিত সবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই পর্ব। তারপর চ্যানেল আই ক্ষুদে গানরাজের শিল্পীরা গেয়েছে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘নোঙ্গর তোলো তোলো’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’সহ কিছু দেশাত্মবোধক গান। ছিল শিশু নৃত্যশিল্পীদের অংশগ্রহণে নাচ।

দিনব্যাপি এই আয়োজনে বিকালে দ্বিতীয় পর্বের থাকছে আলোচনা ও দেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে প্রধান অতিথি থাকবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অালোকচিত্রী : রনো মাহমুদ

Tags: বঙ্গবন্ধু উৎসব
Previous Post

অভিষেকের দুঃখ ভুললেন সৈকত

Next Post

কাল থেকে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব’

Next Post
চারুনীড়ম কাহিনীচিত্র উৎসবের লোগো

কাল থেকে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব’

ছবি: রণ মাহমুদ

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT