চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in বিনোদন
A A

ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্রের প্রযোজনায় নতুন এক জোড়া মুখ রাদিফা নারমিন, আরিয়ান সারোয়ারকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। দেশের অন্তত ১৪টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২ অক্টোবর) মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এরআগে বিমান বন্দরের সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল চলচ্চিত্রটির প্রিমিয়ার শো। যেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, নবাগত নায়িকা রাদিফা নারমিন এবং নায়ক আরিয়ার সারোয়ার, সিনেমার পরিচালক কামরুজ্জামানসহ অনেকে।

‘আবার হঠাৎ বৃষ্টি’ সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিংমল, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত টাওয়ার, নারায়ণগঞ্জ), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট, লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), শ্যামলী (ঢাকা), মণিহার (যশোর), লিবার্টি (খুলনা), কে স্ক্রিন (কুমিল্লা), স্বপ্নীল (কুষ্টিয়া), মমইন (বগুড়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সুগন্ধা (চট্টগ্রাম) এবং চাঁদমহল (কাঁচপুর) প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এই ছবির গল্পে দেখা যাবে-দীপা, একজন শিক্ষিত বেকার নারী। ব্রাহ্মণবাড়িয়াতে তার বোন এবং দুলাভাইয়ের সাথে থাকে। চাকরির সন্ধানে দীপা ঢাকায় তার বান্ধবী সামিনার বাসায় উঠে। বেশ কয়েকটি সাক্ষাৎকারের পরেও কোন চাকরি না পেয়ে সে ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিরে যাওয়ার সময় ট্রেনে তার ব্যাগ চুরি হয়। এদিকে অঞ্জন নামের এক যুবক ট্রেনে শ্রীমঙ্গল যাচ্ছিলো চাকরির পোস্টিং নিয়ে। ঐ ট্রেনেই ফেলে যাওয়া দীপার ব্যাগটি অঞ্জন পায়। অনাথ অঞ্জনের শখ-লোকের নাম, জন্মদিন, ঠিকানা সংগ্রহ করে তাদেরকে জন্মদিনের কার্ড পাঠানো। অঞ্জন ট্রেনে খুঁজে পাওয়া ব্যাগটি দীপার ঠিকানায় ফেরত পাঠায়। দীপা ব্যাগটি পেয়ে খুশি হয়, ধন্যবাদ জানিয়ে চিঠি দেয়। এভাবেই তাদের মধ্যে চিঠির আদান প্রদান চলতে থাকে। একসময় তারা কেউ কাউকে না দেখেই একে অপরের প্রেমে পড়ে যায়। এরপর গল্প এগিয়ে যেতে থাকে।

‘আবার হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রাদিফা নারমিন, আরিয়ান সারোয়ার, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, মৌ খান, কায়েস আরজু, অপূর্ব ঘোষ, সানজিদা নাহার স্বর্ণা, নাজমুল সরকার নিহাদ, আশমিতা এলিজাবেথ চিরান, তাসলিমা আক্তার মনি, মাহমুদ, চা বাগানের ম্যানেজার অধ্যাপক ড. ফজলুল করিম, ফারুক আহমেদ চৌধুরী বাপ্পী, মো. নুরুজ্জামান প্রমুখ।

Tags: ‘আবার হঠাৎ বৃষ্টি’ইমপ্রেস টেলিফিল্মলিড বিনোদনসিনেমা
Previous Post

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

Next Post

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT