চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই দিয়ে কর্মী ছাঁটাই ও নজরদারিতে ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in তথ্যপ্রযুক্তি
A A

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কর্মী ছাঁটাই কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। সম্প্রতি অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম যুগান্তকারী এই আইনে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া এমন পদক্ষেপ নিল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নতুন এই আইনের নাম দেওয়া হয়েছে ‘নো রোবো বসেস অ্যাক্ট’। তবে এই আইনের মূল উদ্দেশ্য কর্মীদের বিকল্প হিসেবে এআই ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া নয়, বরং কর্মক্ষেত্রে এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের ভূমিকা ও সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া।

আইন অনুযায়ী, ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন থেকে পুরোপুরি স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ব্যবহার করতে পারবে না। কর্মী ছাঁটাই বা শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে এআইকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।

কোনো এআই সিস্টেমের সিদ্ধান্তের কারণে বড় পরিসরে কর্মী ছাঁটাই, বদলি বা চাকরি বাতিল হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্বচ্ছতার সঙ্গে বিষয়টি কর্মীদের জানাতে হবে। এছাড়া কর্মীদের শৌচাগারে এআই-চালিত নজরদারিও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

শুধু করপোরেট প্রতিষ্ঠানই নয়, আইনজীবীদের জন্যও এই আইনে কঠোর নিয়ম রাখা হয়েছে। আইনি নথিপত্র তৈরির মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কাজ পুরোপুরি এআইয়ের হাতে ছেড়ে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে এই আইনে।

সম্প্রতি মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন মেটার বিরুদ্ধে ওঠা গুরুতর এক অভিযোগের প্রেক্ষিতেই মূলত আইনটি পাসের উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ ছিল, চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীদের লক্ষ্যবস্তু বানাতে এবং কৌশলে তাদের ছাঁটাই করতে মেটা পক্ষপাতমূলক এআই টুল ব্যবহার করেছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এআই প্রযুক্তিকে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘এসআই’ হিসেবে নামকরণের ঘোষণা দিয়েছিলেন। তবে গভর্নর নিউসম সেই নির্দেশ মানতে নারাজ। তিনি একটি প্রশাসনিক আদেশে সই করে রাজ্যের সংস্থাগুলোকে প্রযুক্তিটিকে প্রচলিত ‘এআই’ নামেই উল্লেখ করতে বলেছেন।

এআই খাত নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে ট্রাম্প প্রশাসনের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নিউসম। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের অভাবে এ বিষয়ে রাজ্যগুলোকেই এখন বেশি দায়িত্ব নিতে হবে।

অর্থনীতি ও জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। এআই উদ্ভাবনেও তাদের একচেটিয়া আধিপত্য রয়েছে। বিশ্বের শীর্ষ ৫০টি বেসরকারি এআই কোম্পানির ৩৩টিরই সদর দপ্তর এই রাজ্যে অবস্থিত।

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত গভর্নর গ্যাভিন নিউসম এক বিবৃতিতে বলেন, এআইয়ের উচিত কাজের সুযোগ বাড়ানো, কর্মীদের ক্ষতি করা নয়। প্রযুক্তি কর্মক্ষেত্রকে নতুন রূপ দিচ্ছে ঠিকই, তবে ক্যালিফোর্নিয়া এক্ষেত্রে মানুষকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

Tags: অর্থনীতিকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইট্রাম্প প্রশাসন
Previous Post

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

Next Post

যবিপ্রবি থেকে নাসা ও মার্কিন নৌবাহিনীর পারমাণবিক প্রযুক্তিতে শাওনের সাফল্য

Next Post
ছবি: সংগৃহীত

যবিপ্রবি থেকে নাসা ও মার্কিন নৌবাহিনীর পারমাণবিক প্রযুক্তিতে শাওনের সাফল্য

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে ধর্মীয় চিকিৎসার ওপর নির্ভরতা: এক মাসে ৩২ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT