চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড নিয়ে বড় পরিকল্পনা

খোকন-সাফওয়াত গণির উদ্যোগে এবার বসছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in বিনোদন
A A

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। আগামী ১০ অক্টোবর নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের এই জমকালো আয়োজন।

মাঝে এক সিজনের বিরতির পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত মর্যাদাপূর্ণ এই আয়োজনটি আবারও শুরু হচ্ছে ‘শো টাইম’ প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন ও ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির সার্বিক তত্বাবধান ও পৃষ্ঠপোষকতায়। অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহিন কবির। এই অ্যাওয়ার্ডে বাংলাদেশের বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখার তারকা শিল্পীদের অংশগ্রহণ থাকছে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা একঝাঁক শিল্পীর হাতে এবারের ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা তুলে দেওয়া হবে। তবে কারা এবার সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজক ও অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক খায়রুল ইসলাম খোকন।

এবারের আসরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকাদের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের উপস্থিতি থাকছে। অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া, শিরিন শিলা, জলি ও সামিরা খান মাহিসহ আরও অনেকের।

সংগীতাঙ্গন থেকেও থাকছেন জনপ্রিয় শিল্পীরা। তালিকায় রয়েছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, বিন্দু কনা’সহ আরও অনেকে। অনুষ্ঠানে তারকাদের সম্মাননা প্রদানের পাশাপাশি থাকবে স্টেজ পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা। ফলে এবারের আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।

বিশেষ আকর্ষণ হিসেবে এবারের আয়োজনে থাকছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সম্মাননা গ্রহণের পাশাপাশি তিনি সম্মাননা প্রদান ও স্টেজ পারফরম্যান্সেও অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই আয়োজনে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ অংশ নিয়েছিলেন তিনি।

আয়োজকদের ভাষ্য, বাংলাদেশের বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখার শিল্পীদের অংশগ্রহণে এবারের অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। তাদের দাবি, ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’-এর এবারের আসরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক জনপ্রিয় তারকার অংশগ্রহণ থাকছে।

আয়োজক খায়রুল ইসলাম খোকন বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানানো এবং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এবারের আয়োজনে বাংলাদেশের সবচেয়ে বেশি তারকার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দর্শকদের জন্য আমরা একটি বৈচিত্র্যময় ও স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে চাই প্রবাসের মাটিতে।”

ঢালিউড অ্যাওয়ার্ডের আরেক আয়োজক চৌধুরী সাফওয়াত গণি জানান, ঢালিউড অ্যাওয়ার্ড আমাদের কাছে শুধু একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয় ; এটি আমাদের দেশের শিল্প, সংস্কৃতিকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ আয়োজন। মাঝে এক বছর এই আয়োজনটি হয়নি কিছু কারণে। সেই বিরতির পর আমরা নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে আবারও ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬ আয়োজন করছি। এবারের আসরে কারা সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।

Tags: ঢালিউডঢালিউড অ্যাওয়ার্ডফরিদুর রেজা সাগরশাকিব খানসিনেমা
Previous Post

প্রাণঘাতী ইনজেকশনেও মৃত্যু হয়নি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

Next Post

পদত্যাগ করলেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ

Next Post
ছবি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি (সংগৃহীত)।

পদত্যাগ করলেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ

জানা গেল ব্রোঞ্জ পদকে বাংলাদেশের প্রতিপক্ষ কে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT