চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলগামী বিমানের ১৭৪ আরোহীর প্রাণ বাঁচালেন ছুরিকাহত ভারতীয় পাইলট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 01, অক্টোবর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছুরিকাঘাতে আহত হয়েও ইসরায়েলগামী বিমানের ১৭৪ আরোহীর প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চার। তার সাহসিকতার প্রশংসা করে তাকে ‘সত্যিকারের নায়ক’ বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, সহ-পাইলট ককপিটে ক্যাপ্টেন মাচ্চারকে ছুরিকাঘাত করেন এবং বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন।

নেতানিয়াহু জানান, গুরুতর আহত হওয়ার পরও ক্যাপ্টেন মাচ্চার প্রতিরোধ করেন এবং ককপিটের দরজা খুলে দেন। পরে যাত্রী ও ক্রুরা মিলে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন। তার মতে, পাইলটের এই ভূমিকার কারণে বড় ধরনের বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুকে জরুরি অবতরণ করে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মাত্র এক মিনিটে বিমানটি ৩৩ হাজার ফুট থেকে প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় নেমে যায়।

নেতানিয়াহু বলেন, বিমানের বেশিরভাগ যাত্রী ছিলেন ইসরায়েলি। ইসরায়েলের দিকে যাওয়ার সময় সহ-পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। অবতরণের পর সৌদি কর্তৃপক্ষ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

ঘটনার তদন্ত চলায় ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে আসা সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে ফ্লাইদুবাই। সংস্থাটি ঘটনাটিকে ককপিটে একটি ‘বিরোধ’ হিসেবে বর্ণনা করেছে।

এদিকে ইসরায়েলগামী সব বিমানের পাইলটদের পরিচয় ও নিরাপত্তা-সংক্রান্ত তথ্য যাচাই করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

ঘটনার সময় এক যাত্রী ইয়ানিভ হায়ুন ককপিটে ঢুকে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। তিনি জানান, টেলিভিশনে দেখা দৃশ্যের কথা মনে করে নিয়ন্ত্রণের স্টিক টেনে বিমানটি ওপরে তোলার চেষ্টা করেছিলেন। পরে ক্রুরা নিয়ন্ত্রণ নেন।

ফ্লাইদুবাইয়ের একটি উদ্ধারকারী ফ্লাইটে যাত্রীদের তাবুক থেকে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, আহত ক্যাপ্টেন স্মিত মাচ্চারকে তাবুকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Tags: ইসরায়েলগামী বিমানইসরায়েলের প্রধানমন্ত্রীছুরিকাহত ভারতীয় পাইলটবেনিয়ামিন নেতানিয়াহু
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত, তদন্তে ট্রাইব্যুনাল

Next Post

৫১তম বিসিএসের আবেদন শুরু

Next Post
ছবি: সংগৃহীত

৫১তম বিসিএসের আবেদন শুরু

ছবি: চ্যানেল আই।

চ্যানেল আইয়ের ১ কোটি ফলোয়ারের মাইলফলক অর্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT