চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়া ম্যাচ কঠিন হলেও ‘চমক’ দেখাতে প্রস্তুত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আসিয়ান কাপ থেকে খালি হাতে ফিরতে হতে পারে বাংলাদেশকে। কোচ থমাস ডুলি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, লক্ষ্য এবং বিভিন্ন সমালোচনার কড়া জবাব দিয়েছেন। জানিয়েছেন, ইন্দোনেশিয়া ম্যাচ কঠিন হবে, তবে চমক দেখাতে প্রস্তুত থাকবে বাংলাদেশও।

ডুলি বলেছেন, ‘শক্তিশালী ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার চেয়ে তাদের মাঠে ৭০ হাজার দর্শকের সামনে খেলাটা এবং তাদের গোল করার যে চাপ, তা অনেকবেশি। তবে ফুটবল বলেই এটি অনিশ্চিত এবং আমরা খেলাটিকে ভালোবাসি। মালয়েশিয়ার বিপক্ষে যেভাবে খেলেছি, সেভাবেই লড়াই করার চেষ্টা করব এবং দেখতে চাই কতদূর যাওয়া সম্ভব।’

‘এই আসর আমাদের জন্য শেখার এবং অভিজ্ঞতা অর্জনের একটি দুর্দান্ত সুযোগ। ভুলগুলো থেকে খেলোয়াড়দের শিক্ষা নিতে হবে এবং উন্নতি করতে হবে, কারণ রাতারাতি কোন উন্নয়ন সম্ভব নয়। আমরা ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮১ নম্বরে আছি এবং মনে করি না যে আমরা এই পজিশনের যোগ্য। আমরা ১৫০-এর ঘরে উঠতে চাই। এর জন্য আমাদের এমন দলগুলোর বিপক্ষে খেলতে হবে যারা আমাদের থেকে ১০-২০ বা সামান্য এগিয়ে আছে। কিন্তু আমরা খেলছি তাদের বিপক্ষে যারা র‌্যাঙ্কিংয়ে আমাদের থেকে ৩০, ৪০ বা ৫০ ধাপ এগিয়ে এবং শত শত পয়েন্টে এগিয়ে আছে। এটি আমাদের উপলব্ধি করতে হবে যে এটি একটি শিক্ষণীয় অভিজ্ঞতা।’

ইন্দোনেশিয়ার শক্তির জায়গা তুলে ধরে বাংলাদেশ কোচ বলেছেন, ‘ইন্দোনেশিয়া দলের ফরোয়ার্ডরা বেশ লম্বা, শক্তিশালী এবং টেকনিক্যালি অনেক ভালো। তাদের ডিফেন্ডাররা আমার চেয়েও ২০ সেন্টিমিটার লম্বা হতে পারে। তাদের স্কোয়াডে অনেক ভালো দক্ষতার খেলোয়াড় রয়েছে, যাদের বিরুদ্ধে অত্যন্ত সতর্ক থাকতে হবে।’

আসিয়ান কাপ মূলত সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি জানিয়ে ডুলি বলেছেন, ‘এই ম্যাচগুলো মূলত আসন্ন সাফ টুর্নামেন্টের প্রস্তুতি। আমাদের দেশে বিশাল ফ্যানবেজ এবং কোটি কোটি সমর্থক রয়েছে, কিন্তু সে তুলনায় পর্যাপ্ত খেলোয়াড় নেই, যা ইন্দোনেশিয়া বা ইউরোপে খেলা ফুটবলারদের সাথে বাংলাদেশের মূল পার্থক্য।’

‘সাফের টুর্নামেন্টে ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান বা ভারতের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে। এই টুর্নামেন্টের খেলাগুলো আমাদের শেখার জন্য। তবে যখন আমরা দেশে ফিরে সাফে মুখোমুখি হবো, তখন আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া।’

‘আমার খেলোয়াড়রা মোটিভেটেড নয়— এমন কথা সম্পূর্ণ অসত্য। ফুটবল খেলায় মানসিকতা একটি বিশাল ভূমিকা পালন করে। আমরা যদি মিডিয়ায় নিজেদের ‘আন্ডারডগ’ হিসেবে উপস্থাপন করি এবং প্রতিপক্ষ যদি আমাদের হালকাভাবে নেয়, তবে মাঠের খেলায় আমরা তাদের চমকে দিতে পারি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে যেমন দ্বিতীয় বিভাগের দলও অনেক সময় জয়লাভ করে, কারণ বড় দলগুলো তাদের অবমূল্যায়ন করে।’

Tags: ইন্দোনেশিয়াডুলিবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাফ চ্যাম্পিয়নশিপ
Previous Post

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প

Next Post

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

Next Post
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর লোগো, লাল, সবুজ ও সাদা রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT