দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই পদার্পণ করছে ২৮ বছরে। আগামী ১ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে থাকছে নানা আয়োজন। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জন্মদিনের আগেই প্রিয় প্রতিষ্ঠানকে শুভেচ্ছা জানাতে চ্যানেল আই কার্যালয়ে ভিড় করছেন শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।








