চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্য, সুন্দর ও মানবিকতার পথে চ্যানেল আইয়ের যাত্রা অব্যাহত থাকুক

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে তথ্যমন্ত্রীর বাণী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সত্য, সুন্দর ও মানবিক মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরে মানুষের মহত্তোর সম্ভাবনার বিকাশে চ্যানেল আই-এর প্রয়াস অব্যাহত থাকুক- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এমপি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আটাশ বছরে পদার্পণ করছে চ্যানেল আই। এ উপলক্ষে দেওয়া বাণীতে মন্ত্রী বলেন, দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর ২৮ বছর পদার্পণে আমি চ্যানেলটির পরিচালনা পর্ষদ, সংবাদকর্মী, শিল্পী, কলাকুশলী, দেশ-বিদেশের অগণিত দর্শক ও শুভানুধ্যায়ীসহ চ্যানেল আই পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চ্যানেল আই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ নানা ধরনের অনুষ্ঠানের পাশাপাশি প্রকৃতি, জীবন ও কৃষি বিষয়ক অনুষ্ঠান, তৃতীয় মাত্রা, আজকের সংবাদপত্র-এর মতো জনপ্রিয় টক শো এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে প্রশংসা অর্জন করেছে। সত্য, সুন্দর ও মানবিক মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরে মানুষের মহত্তোর সম্ভাবনার বিকাশে চ্যানেল আই-এর প্রয়াস অব্যাহত থাকুক-এ প্রত্যাশা করি।

মন্ত্রী বলেন, গণমাধ্যম আধুনিক সমাজের দর্পণ। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সুস্থ বিনোদন প্রদানের পাশাপাশি মানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা সমান জরুরি। জনগণের কল্যাণ, আস্থা ও বিশ্বাস-গণমাধ্যম, সামাজিক মাধ্যমসহ সকল মাধ্যমের জন্য সমান গুরুত্বপূর্ণ।

বিগত ফ্যাসিবাদী আমলে দেশের গণমাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ ও ধারাবাহিক আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতাকে বাঁধাগ্রস্ত করেছিল এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার অতীতের সকল অন্যায়-নিপীড়নের প্রতিকারের পাশাপাশি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ দেশের সকল গণমাধ্যম সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্রের সহযোগী শক্তি হিসেবে দেশের কল্যাণে কাজ করে যাবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের বহুমাত্রিক বিস্তার তথ্য প্রাপ্তি ও বিনোদনের সুযোগকে আরো সহজলভ্য করেছে। মূলধারার গণমাধ্যমগুলো এখন প্রথাগত প্রকাশনা ও সম্প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগ ও ডিজিটাল মাধ্যমের সাথে যুক্ত হয়েছে। পরিবর্তিত এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমসহ সকল প্লাটফর্মে সংবাদ ও তথ্য প্রচারে আরো দায়িত্বশীল হওয়ার জন্য আমি গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই।

আমি ‘চ্যানেল আই’-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।

Tags: আটাশে চ্যানেল আইআন্দালিভ রহমান এমপিগণতন্ত্রের অতন্দ্র প্রহরীচ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকীসত্য-সুন্দর-মানবিকতা
Previous Post

ভালোবাসার বিকাশে, চ্যানেল আই আটাশে

Next Post

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

Next Post

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

চ্যানেল আই সংবাদ বিভাগে যুক্ত হচ্ছেন একঝাঁক তরুণ সংবাদকর্মী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT