চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’-এর আটাশ বছরে পদার্পণ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,“দেশ ও দেশের বাইরে বাংলাভাষী মানুষদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে চ্যানেল আই।”

১ অক্টোবর আটাশ বছরে পদার্পণ করছে চ্যানেল আই। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ এর ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে আমি প্রতিষ্ঠানটির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, দর্শক, কলাকুশলী, শুভানুধ্যায়ী ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চ্যানেল আই’ সূচনালগ্ন থেকেই বৈচিত্র্যময় ও আকর্ষণীয় অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও মানুষের প্রতি, সমাজ, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি দায়িত্বশীলতার স্বাক্ষর রেখে চলছে। চ্যানেলটি আজ দেশ ও দেশের বাইরে বাংলাভাষী মানুষদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

অপতথ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে ভুলতথ্য ও অপতথ্যের প্রসারও বেড়ে গেছে। তাই টেলিভিশনকে শুধু বিনোদন ও প্রথাগত সংবাদ প্রচারের মাধ্যম হিসেবে ভূমিকা রাখলে চলবে না, আধুনিক প্রযুক্তিনির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে তাকে অপতথ্যের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। আমি আশা করি, একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে ‘চ্যানেল আই’ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

সবশেষে চ্যানেল আইয়ের সাফল্য কামনা করে তিনি বলেন, ‘চ্যানেল আই’ এগিয়ে চলুক সময়ের সাথে, দায়িত্বশীলতার সুদৃঢ় অবস্থান বজায় রেখে। আমি ‘চ্যানেল আই’ এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।

Tags: আটাশে চ্যানেল আইচ্যানেল আইবাংলাভাষী মানুষরাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামসমাজ-সংস্কৃতি-ইতিহাস-ঐতিহ্য
Previous Post

সত্য, সুন্দর ও মানবিকতার পথে চ্যানেল আইয়ের যাত্রা অব্যাহত থাকুক

Next Post

চ্যানেল আই সংবাদ বিভাগে যুক্ত হচ্ছেন একঝাঁক তরুণ সংবাদকর্মী

Next Post

চ্যানেল আই সংবাদ বিভাগে যুক্ত হচ্ছেন একঝাঁক তরুণ সংবাদকর্মী

২৮ বছরে পদার্পণ করছে চ্যানেল আই, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT