চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগিরই বড়পর্দায় আসছে ‘ছোটকাকু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

এবার চলচ্চিত্রের পর্দায় আসছে শিশু–কিশোরদের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’। রাজধানীর আলোকি-তে চলা দু’ দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে এমন ঘোষণা দেন নির্মাতা ও ছোটকাকু চরিত্রে অভিনয় করা আফজান হোসেন।

মঙ্গলবার দুপুরে ছোটকাকু উৎসবের মঞ্চে তারকা কথন অনুষ্ঠিত হয়। সেখানে অভিনেতা তুষার খান ‘ছোটকাকু’র স্রষ্টা প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের উদ্দেশে বলেন, সত্যজিৎ রায়ের ফেলুদা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। আমাদের দেশেও গোয়েন্দা রহস্য হিসেবে ছোটকাকু অনেক জনপ্রিয়। সাগর ভাইয়ের কাছে অনুরোধ করে বলবো ছোটকাকু সিরিজ থেকে বড়পর্দায় সিনেমা নির্মাণ করুন।

তুষার খানের এই অনুরোধের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই মঞ্চেই আফজান হোসেন বলেন, শিগগিরই ‘ছোটকাকু’ আসছে চলচ্চিত্রের পর্দায়।

বিগত ১৫ বছর ধরে টেলিভিশন পর্দায় হাজির হচ্ছেন ‘ছোটকাকু’। ফরিদুর রেজা সাগরের লেখা একই নামের এই গোয়েন্দা সিরিজে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন আফজাল হোসেন।

দীর্ঘ এই পথচলা উদ্‌যাপন করতে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে বসেছে দুই দিনের ‘ছোটকাকু উৎসব’। শিশু-কিশোরদের জন্য নানা আয়োজনের পাশাপাশি বড়দের জন্যও থাকছে আড্ডা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংশ্লিষ্টরা জানান, শিশুদের কেন্দ্র করে এ ধরনের আয়োজন এবারই প্রথম করছেন তারা। দুই দিনজুড়ে শিশু-কিশোরদের জন্য রয়েছে শিক্ষামূলক ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান। সেমিনারের পাশাপাশি শিশুদের জন্য থাকবে নাটক ও গান।

এ ছাড়া ছোটকাকু সিরিজের শিল্পীদের অংশগ্রহণে থাকবে বিশেষ ক্যাফে আড্ডা ও পরিবেশনা। শিশু–কিশোরদের কথা বিবেচনায় নিয়ে উৎসবটি সবার জন্য উন্মুক্ত রয়েছে। এই আয়োজনে গত দুদিন ধরে শতশত শিশু-কিশোররা অংশ নিচ্ছে।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ১৫ বছরে ছোটকাকু একটি স্বতন্ত্র চরিত্রে পরিণত হয়েছে। ফরিদুর রেজা সাগরের লেখা গল্পে দেশের বিভিন্ন জেলার নাম ও বৈশিষ্ট্য উঠে এসেছে। শিশুদের মানসিক বিকাশের জন্য এই ধরণের রহস্য গল্প ও উৎসব খুবই দরকারি।
ছোটকাকুর সমস্ত বইগুলো পাওয়া যাচ্ছে অন্যপ্রকাশে। প্রকাশক  শিশু-কিশোরদের উদ্দেশে মাজহারুল ইসলাম বলেন, ছোটকাকুর প্রতিটি বই একেকটি জেলা ও শহরকে কেন্দ্র করে লেখা হয়েছে। ছোটকাকুর মতো শিশুদেরও দেশকে ভালোবাসার আহ্বান জানান তিনি।

২০০৪ সালে ‘কক্সবাজারে কাকাতুয়া’ লেখার মধ্য দিয়ে ছোটকাকুর যাত্রা শুরু হয়। শুরু থেকেই পরিকল্পনা ছিল, বাংলাদেশের বিভিন্ন জেলাকে গল্পের পটভূমি করে ছোটকাকুকে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এখন পর্যন্ত ছোটকাকুর ৪৮টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৪৫টি বইয়ের গল্পে উঠে এসেছে বাংলাদেশের ৪৫টি জেলা।

Tags: আফজাল হোসেনছোটকাকুফরিদুর রেজা সাগরলিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

মিয়ানমারের শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া

Next Post

ভারত-মিয়ানমার সীমান্তে হামলায় ১ জওয়ান নিহত, আহত ৪

Next Post
ছবি: সংগৃহীত।

ভারত-মিয়ানমার সীমান্তে হামলায় ১ জওয়ান নিহত, আহত ৪

‘রেহানা মরিয়ম নূর’-এর টিভি প্রিমিয়ার বৃহস্পতিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT