চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে খাদ্য অপচয় জনপ্রতি ৮২ কেজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বৈশ্বিক খাদ্য সংকট, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য অপচয় রোধকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে।’খাদ্য ক্ষতি ও অপচয় হ্রাসের রূপান্তরকারী সম্ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক খাদ্য অপচয় ও ক্ষতি সচেতনতা দিবস। প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্য অপচয় হয়, যার মাথাপিছু পরিমাণ প্রায় ৮২ কেজি। এই অপচয় কেবল খাবার টেবিল বা রান্নাঘরেই সীমাবদ্ধ নয়; বরং ফসল কাটা, পরিবহন, ত্রুটিপূর্ণ কোল্ড চেইন সংরক্ষণ এবং বাজারজাতকরণের বিভিন্ন স্তরেও সিংহভাগ খাদ্য নষ্ট বা ‘খাদ্য ক্ষয়’ হয়। যখন একটি খাদ্য উপাদান নষ্ট হয়, তখন তা উৎপাদনে ব্যবহৃত মূল্যবান পানি, জমি, শ্রম, জ্বালানি ও মূলধনেরও অপচয় ঘটে। একই সঙ্গে ল্যান্ডফিলে পচনশীল এই বর্জ্য থেকে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গত হয়ে জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১২ দশমিক ৩ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে খুচরা ও ভোক্তা পর্যায়ে মাথাপিছু খাদ্য অপচয় অর্ধেক কমিয়ে আনার আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে। এই লক্ষ্য অর্জনে ই-কমার্স প্ল্যাটফর্মের ব্যবহার, মোবাইল খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থার প্রবর্তন এবং আধুনিক কোল্ড চেইন অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করছেন পরিবেশবিদ ও গবেষকরা।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে উৎপাদিত মোটের ওপর প্রায় এক-তৃতীয়াংশ খাদ্য নষ্ট বা অপচয় হয়।

খাদ্য অপচয়ের এই বিশাল পরিমাণকে সংখ্যার হিসাবে নিচে দেওয়া হলো:

  • শতকরা হার ও মোট পরিমাণ: বিশ্বজুড়ে চূড়ান্ত ভোক্তা পর্যায়ে (বাসাবাড়ি, রেস্তোরাঁ ও খুচরা বিক্রেতা) সরবরাহ করা খাবারের ১৯ শতাংশ বা ১০০ কোটি টনেরও বেশি (১ দশমিক শূণ্য ৫ বিলিয়ন টন) খাবার সরাসরি অপচয় হয়।
  • দৈনিক অপচয়: এই বিপুল পরিমাণ অপচয় হিসাব করলে দেখা যায়, বিশ্বজুড়ে প্রতিদিন ১০০ কোটি বেলারও বেশি খাবার (১ বিলিয়নের বেশি মিল) স্রেফ ডাস্টবিনে চলে যায়।

উৎপাদন ও পরিবহন স্তরে ক্ষতি: ভোক্তা পর্যায়ে পৌঁছানোর আগেই অর্থাৎ ফসল কাটার পর থেকে বাজারজাতকরণের আগ পর্যন্ত মধ্যবর্তী বিভিন্ন স্তরে আরও ১৩ শতাংশ খাদ্য নষ্ট হয়ে যায়।

অপচয়ের প্রধান উৎসসমূহ

মোট অপচয় হওয়া খাবারের খাতভিত্তিক বিভাজন লক্ষ্য করলে দেখা যায়, সবচেয়ে বেশি অপচয় হয় আমাদের নিজেদের অজান্তেই:

  • বাসাবাড়ি: মোট খাদ্য অপচয়ের ৬০ শতাংশ ঘটে বাসাবাড়িতে (যা প্রায় ৬৩ কোটি ১০ লাখ টন)।
  • খাদ্য পরিষেবা: রেস্তোরাঁ, হোটেল, ক্যাফেটেরিয়া ও বিয়েবাড়ির মতো জায়গায় নষ্ট হয় ২৮ শতাংশ খাবার।
  • খুচরা বিক্রেতা: সুপারশপ, মুদি দোকান বা কাঁচাবাজারে অপচয় হয় বাকি ১২ শতাংশ খাদ্য।

বৈশ্বিক মাথাপিছু গড় ও অর্থনৈতিক প্রভাব

  • বিশ্বে একজন মানুষ গড়ে প্রতি বছর ৭৯ কেজি খাবার অপচয় করে।
  • এই বিশাল পরিমাণ খাদ্য অপচয়ের ফলে বিশ্ব অর্থনীতির বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার।

সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, যেখানে বিশ্বের প্রায় ৭৮ কোটির বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে ও প্রতিদিন অনাহারে ঘুমাতে যাচ্ছে, ঠিক তখনই অপর পাশে এই বিপুল পরিমাণ খাবার প্রতিনিয়ত নষ্ট হচ্ছে।

Tags: আন্তর্জাতিক খাদ্য অপচয় ও ক্ষতি সচেতনতা দিবসবাংলাদেশবৈশ্বিক খাদ্য সংকট
Previous Post

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

Next Post

এমআরভি সার্ভারে ত্রুটি, বিদেশি মিশনে ভিসা সেবা ব্যাহত

Next Post
ছবি: সংগৃহীত

এমআরভি সার্ভারে ত্রুটি, বিদেশি মিশনে ভিসা সেবা ব্যাহত

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শতভাগ শুল্কছাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT